TRENDING:

Supreme Court on Nepal Crisis: 'ভারতীয় সংবিধান আমাদের গর্ব'! নেপাল, বাংলাদেশের উদাহরণ দিয়ে বললেন প্রধান বিচারপতি

Last Updated:

প্রধান বিচারপতি নেপালের প্রসঙ্গ তোলায় ১৯৭৫ সালে ভারতে জরুরি অবস্থার কথা মনে করিয়ে দেন সলিসিটর জেনারেল তুষার মেহতা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নেপাল, বাংলাদেশের মতো প্রতিবেশী দেশগুলির অবস্থা দেখলেই বোঝা যায় ভারতীয় সংবিধান কতটা শক্তিশালী৷ একটি মামলার শুনানি চলাকালীন এমনই মন্তব্য করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাভাই৷ প্রধান বিচারপতি আরও বলেন, আমরা আমাদের সংবিধান নিয়ে গর্বিত৷
নেপালের প্রধান প্রশাসনিক দফতর সিংহ দরবারে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা৷ ছবি-এএফপি
নেপালের প্রধান প্রশাসনিক দফতর সিংহ দরবারে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা৷ ছবি-এএফপি
advertisement

গত দু-তিন দিন ধরে যেভাবে নেপালের পরিস্থিতি যেভাবে অগ্নিগর্ভ হয়ে উঠেছে এবং প্রধানমন্ত্রী কে পি ওলি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন, তার উদাহরণ দিয়েই ভারতীয় সংবিধানের প্রশংসা করেন প্রধান বিচারপতি৷ একই সঙ্গে গত বছর বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে যে আন্দোলন এবং অস্থিরতার তৈরি হয়েছিল, তারও উদাহরণ দেন সাংবিধানিক বেঞ্চের আর এক বিচারপতি বিক্রম নাথ৷

advertisement

প্রধান বিচারপতি বলেন, ‘আমরা আমাদের সংবিধান নিয়ে গর্বিত৷ আমাদের প্রতিবেশী দেশগুলিতে কী হচ্ছে একবার দেখুন৷ আদালত রাজ্যপাল এবং রাষ্ট্রপতিদের আটকে থাকা বিলে অনুমোদন দেওয়ার জন্য সময় বেঁধে দিতে পারে কি না, সেই সংক্রান্ত মামলার শুনানির সময়ই এই মন্তব্য করেন প্রধান বিচারপতি৷’

এই মামলায় কেন্দ্রীয় সরকারের হয়ে সওয়াল করছিলেন সলিসিটর জেনারেল তুষার মেহতা৷ প্রধান বিচারপতি নেপালের প্রসঙ্গ তোলায় ১৯৭৫ সালে ভারতে জরুরি অবস্থার কথা মনে করিয়ে দেন তুষার মেহতা৷ তুষার মেহতা বলেন, ‘যখন ইন্দিরা গান্ধি জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন, মানুষ তাঁকে এমন শিক্ষা দিয়েছিল যে তার দলই শুধু হারেনি, তিনি নিজেও পরাজিত হয়েছিলেন৷ তার বদলে যে সরকার ক্ষমতায় এল, তারাও ব্যর্থ হওয়ায় আবার সেই ইন্দিরা গান্ধিকেই মানুষ ফিরিয়ে এনেছিল৷ এটাই আমাদের সংবিধানের জোর৷ এখানে আমি কোনও রাজনীতি টানছি না৷’ প্রধান বিচারপতিও সলিসিটর জেনারেলের সঙ্গে সহমত পোষণ করে বলেন, ‘বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়েই ক্ষমতায় ফিরেছিলেন ইন্দিরা গান্ধি৷’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
এক পিস গোলাপ কত টাকায় উপহার দেন কাছের মানুষকে? এখানে মেলে ৫০ টাকায় ৫০ টি গোলাপ ফুল
আরও দেখুন

সমাজমাধ্যমের উপরে নিষেধাজ্ঞার বিরোধিতা করে নেপালে পথে নেমেছে Gen Z৷ আগুন জ্বলেছে কাঠমাণ্ডু সহ দেশের বিভিন্ন প্রান্তে৷ ভাঙচুর, লুঠপাট, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে নেপালের সংসদ, সুপ্রিম কোর্ট, রাষ্ট্রপতি ভবন, প্রধানমন্ত্রীর বাসভবন সহ সরকারি দফতর এবং রাজনৈতিক নেতাদের বাড়িতে৷ আক্রান্ত হয়েছেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী থেকে শুরু করে একাধিক পদাধিকারীরা৷ পুলিশ জনতা সংঘর্ষে প্রাণ হারিয়েছেন অনেক বিক্ষোভকারী৷ আবার বিক্ষোভকারীদের বিরুদ্ধে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর স্ত্রীকে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে৷ শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্ষমতার রাশ হাতে নিয়েছে নেপালের সেনাবাহিনী৷ তার পরেও পুরোপুরি শান্ত হয়নি নেপাল৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Supreme Court on Nepal Crisis: 'ভারতীয় সংবিধান আমাদের গর্ব'! নেপাল, বাংলাদেশের উদাহরণ দিয়ে বললেন প্রধান বিচারপতি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল