TRENDING:

রাম রহিমকে আমার স্ত্রীর সঙ্গে সেক্স করতে দেখেছি, চাঞ্চল্যকর দাবি হানিপ্রীতের স্বামীর

Last Updated:

ধর্ষণের মামলায় সাজাপ্রাপ্ত রাম রহিম ও তার পালিতা কন্যা হানিপ্রীত সম্বন্ধে উঠে এসেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#চণ্ডীগড়: ধর্ষণের মামলায় সাজাপ্রাপ্ত রাম রহিম ও তার পালিতা কন্যা হানিপ্রীত সম্বন্ধে উঠে এসেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য ৷ এবার তাদের সম্পর্কে আরও গুরুতর অভিযোগ তুলল হামিপ্রীতের প্রাক্তন স্বামী বিশ্বাস গুপ্তা ৷
advertisement

শুক্রবার একটি সাংবাদিক বৈঠকে, বিশ্বাস গুপ্তা জানান, ‘রাম রহিমের শয্যাসঙ্গী ছিলেন হানিপ্রীত ৷ তাদের একসঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে ফিলেছিলাম ৷’

ডেরায় বাবার ঘরেই থাকতেন হানিপ্রীত ৷ রাম রহিমের সঙ্গে নগ্ন অবস্থায় দেখার দাবি করেছেন বিশ্বাস ৷ তিনি আরও জানান যে হানিপ্রীত ও রাম রহিমের সম্পর্কে জেনে ফেলায় তাকে হুমকিও দেওয়া হয়েছিল ৷ রাম রহিম তাঁকে মেরেও ফেলতে চেয়েছিল। কিন্তু কোনও ভাবে ডেরা থেকে পালাতে তিনি সফল হয়েছেন ৷

advertisement

বিশ্বাস নিজেও বাবার অনুগামী ছিলেন ৷ ১৯৯৯ সালে ফতেহাবাদে হানিপ্রীতের সঙ্গে তার বিয়ে হয়েছিল ৷

তার দাবি, তাদেরকে আলাদা করে দিয়েছেন বাবা ৷ ও তার বউকে নিজের কাছে রেখেছেন তিনি ৷ বিশ্বাস অভিযোগ জানিয়েছেন, তার বউয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক রয়েছে রাম রহিমের ৷ হানিপ্রীতের আসল নাম প্রিয়াঙ্কা ৷ বাবা তাকে দত্তক নিয়ে হানিপ্রীত নাম দেন ৷ তিনি আরও জানান যে বেশ কয়েকবার রাম রহিম ও হানিপ্রীতকে আপত্তিকর অবস্থায় তিনি দেখতে পান ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
রসাল আর সুস্বাদু লিচুর গোপন মন্ত্র! মরশুমের শুরুতে গাছে স্প্রে করুন 'বিশেষ' মিশ্রন
আরও দেখুন

হানিপ্রীতকে ডেরা থেকে বের করে আনার জন্য আদালতের দ্বারস্থ হন তিনি ৷ এর জন্য বাবা তাকে বিভিন্ন রকমের হুমকি দিতে শুরু করেন ৷ তার স্ত্রীও বাবার কাছেই থেকে যান ৷ রাম রহিমকে ছেড়ে আসার বদলে স্বামীকে ডিভোর্স দিয়ে দেন হানিপ্রীত ৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
রাম রহিমকে আমার স্ত্রীর সঙ্গে সেক্স করতে দেখেছি, চাঞ্চল্যকর দাবি হানিপ্রীতের স্বামীর