TRENDING:

সোনমের রিসেপশন, কে কেমন নাচলেন, দেখুন ভিডিও

Last Updated:

বলিউডের হেভিওয়েট বিয়ে ৷ তাই তোড়জোড় থেকে হৈ হুল্লোড়, খানাপিনা থেকে নাচাগানা, ফ্ল্যাশ লাইট থেকে ফ্যাশন, সবটাই ছিল পূর্ণমাত্রায় ৷ গাঁটছড়া বাঁধলেন সোনম কাপুর আর আনন্দ আহুজা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
Choose
News18 on Google
advertisement
#মুম্বই: বলিউডের হেভিওয়েট বিয়ে ৷ তাই তোড়জোড় থেকে হৈ হুল্লোড়, খানাপিনা থেকে নাচাগানা, ফ্ল্যাশ লাইট থেকে ফ্যাশন, সবটাই ছিল পূর্ণমাত্রায় ৷ গাঁটছড়া বাঁধলেন সোনম কাপুর আর আনন্দ আহুজা ৷
advertisement

শিখ রীতি মেনে তিন দিন ধরে চলল বিয়ের সমস্ত অনুষ্ঠান ৷ মঙ্গলবার সকালে বান্দ্রা রকডেলে বিয়ের পর রাতে লীলা হোটেলে ছিল রিসেপশন পার্টি ৷ সেখানে ভিড় জমিয়েছিল প্রায় গোটা বলি ইন্ডাস্ট্রি ৷ আর বলিউড এক মঞ্চে উঠলে সেখানে যে মস্তি হবেই সে আর নতুন কথা কী ?

আরও পড়ুন:  সোনম অত্যন্ত লোভি মেয়ে ! সোনমের বিয়ে নিয়ে বিতর্কের ঝড় ইন্টারনেটে

advertisement

রিসেপশনের পার্টিতে শেভরন ডার্ক গ্রে রঙের লেহেঙ্গা আর অনামিকা খান্নার হোয়াইট গোল্ডে সেজেছিলেন নববধূ সোনম ৷ অন্যদিকে আনন্দ পরেছিলেন কালো শেরওয়ানি ৷ তবে সবচেয়ে বেশি নজর কেড়েছিল আনন্দের পায়ের স্নিকার ৷ শেরওয়ানির সঙ্গে নিজের ব্র্যান্ডের জুতো পরেছিলেন তিনি ৷ উপস্থিত অতিথিদের সাজও ছিল নজরকাড়া ৷ তবে দর্শকদের হৃদয় জয় করল তারকাদের নাচ ৷

advertisement

আরও পড়ুন: কনের সাজে সোনম কাপুর, দেখুন প্রথম ছবি

কখনও হাতে মাইক নিয়ে গান গাইলেন সলমন ৷ সেই গানেই নাচতে দেখা গেল অনিল কাপুর, শাহরুখ খানকে ৷ বাদ গেলেন না নবদম্পতিও ৷ আনন্দকে কোলে তুলে নিলেন রণবীর কাপুর ৷ গানের তালে পা মেলালেন তিনি ৷ যোগ দিলেন সোনমও ৷ সব মিলিয়ে জমজমাট ছিল কাপুর-আহুজা রিসেপশন পার্টি ৷ দেখে নিন তারই কিছু ঝলক ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চোখে আলো নেই, অন্তরের দৃষ্টিতে ইতিহাস আর প্রকৃতিকে ছুঁয়ে দেখল দৃষ্টিহীন পড়ুয়ারা
আরও দেখুন

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
সোনমের রিসেপশন, কে কেমন নাচলেন, দেখুন ভিডিও