TRENDING:

Nitish Kumar: টানা ২০ বছর ছিল নীতীশের নিয়ন্ত্রণে, এবার সেই স্বরাষ্ট্র দফতর গেল বিজেপির কাছে! মন্ত্রিসভাতেই NDA-র ক্ষমতা বিন্যাস

Last Updated:

গত বৃহস্পতিবার বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে শপথগ্রহণ করেন নীতীশ কুমার৷ তাঁর সঙ্গে ওই দিন গান্ধি ময়দানের মঞ্চে মন্ত্রিপদে শপথগ্রহণ করেন ২৬ জন অন্য মন্ত্রীও৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পটনা: যে কোনও রাজ্য পরিচালনার জন্য ক্ষমতার অন্যতম ভরকেন্দ্র অবশ্যই সে রাজ্যের স্বরাষ্ট্র দফতর৷ যা নিজের হাতে থাকার অর্থ পুলিশ থেকে প্রশাসন সব কিছুর উপরে সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকা৷ র্ঘ ২০ বছরের কথা৷ স্বরাষ্ট্র দফতর কখনওই হাতছাড়া করেননি নীতীশ কুমার৷ ২০২৫ এ দাঁড়িয়ে ঘটল সেই ঘটনা৷ এতদিন ধরে নীতিগত ভাবে নিজের কাছে রাখা স্বরাষ্ট্র দফতর তুলে দিলেন বিজেপির উপ মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর হাতে৷
News18
News18
advertisement

গত বৃহস্পতিবার বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে শপথগ্রহণ করেন নীতীশ কুমার৷ তাঁর সঙ্গে ওই দিন গান্ধি ময়দানের মঞ্চে মন্ত্রিপদে শপথগ্রহণ করেন ২৬ জন অন্য মন্ত্রীও৷ সেই ২৬ মন্ত্রীর মধ্যে ১৪ জন ছিল বিজেপির৷ অন্যদিকে, জেডি(ইউ) থেকে শপথ নিয়েছিলেন মাত্র ৮ মন্ত্রী৷ যদিও আগামী কয়েক মাসের মধ্যে আরও ১০ জন মন্ত্রী যুক্ত হবেন বিহারের মন্ত্রিসভায়৷ তাতেও কয়েকজন জেডি(ইউ) মন্ত্রী থাকতে পারে বলে মনে করা হচ্ছে৷ তবে বিহার মন্ত্রিসভায় যে বিজেপি দৃশ্যতই নিজের আধিপত্য বজায় রেখেছে তা বলাবাহুল্য৷

advertisement

আরও পড়ুন : মাত্র ৩৪ বছরেই সব শেষ! রেখে গেলেন ছ’বছরের ছোট্ট মেয়েকে..দুবাই দুর্ঘটনায় মৃত্যু উইং কম্যান্ডার নমংশের

বৃহস্পতিবারের শপথগ্রহণের পরে গত শুক্রবার ছিল মন্ত্রিত্ব বণ্টনের পালা৷ পূর্বতন নীতীশ সরকারের ক্ষেত্রে সবসময়ই স্বরাষ্ট্র দফতর নিজের কাছেই রাখতেন নীতীশ৷ তবে, এবার স্বরাষ্ট্র দফতর দেওয়া হয়েছে এনডিএ সরকারের উপ মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীকে৷

advertisement

আরও পড়ুন :‘অনুপ্রবেশ আটকানো অত্যন্ত জরুরি…,’ মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠির পরের দিনই SIR-এর পক্ষে জোরাল সওয়াল অমিত শাহের

সম্রাট বিজেপি বিধায়কদের দলীয় নেতা৷ অন্যদিকে, উপ দলীয় বিজেপি নেতা বিজয় কুমার সিনহাকে দেওয়া হয়েছে শুল্ক এবং ভূমি সংস্কার দফতর৷

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের মধ্যে কমতে চলেছে এনবিএসটিসি বাসের সংখ্যা! কোন কোন রুটে কমে যাবে বাস পরিষেবা জেনে নিন এক নজরে
আরও দেখুন

নতুন মন্ত্রিসভায় বিজেপি বিধায়ক মঙ্গল পাণ্ডেকেই দেওয়া হয়েছে স্বাস্থ্য দফতর৷ তাঁর হাতেই থাকছে আইন দফতরও৷ শিল্প দফতর দেওয়া হয়েছে বিহার রাজ্য বিজেপি সভাপতি দিলীপ জায়সওয়াল৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Nitish Kumar: টানা ২০ বছর ছিল নীতীশের নিয়ন্ত্রণে, এবার সেই স্বরাষ্ট্র দফতর গেল বিজেপির কাছে! মন্ত্রিসভাতেই NDA-র ক্ষমতা বিন্যাস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল