TRENDING:

বাড়তে পারে বিমান ভাড়া, ভারতে নিষিদ্ধ বোয়িং ৭৩৭ Max 8

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: আজ বিকেল ৪টে থেকে ভারতে নিষিদ্ধ হতে চলেছে বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ বিমান৷ বুধবার জানিয়ে দিলেন সিভিল এভিয়েশনের ডিরেক্টরেট জেনারেল৷ ইথিওপিয়ান এয়ারলাইন্স ৭৩৭ ম্যাক্স ৮ বিমান দুর্ঘটনার ৭ দিন এই সিদ্ধান্ত নেওয়া হল৷
advertisement

এই মুহূর্তে ভারতে স্পাইস জেটের ১২টি ও জেট এয়ারওয়েজের ৫টি এয়ারবাস রয়েছে৷ যেগুলো ইতিমধ্যেই বসিয়ে দেওয়া হয়েছে৷ বুধবার সিদ্ধান্ত ঘোষণার পর স্পাইসজেটের পক্ষ থেকে জানানো হয়, যাত্রী ও কর্মীদের সুরক্ষাই আমাদের কাছে শেষ কথা৷ তাই এই সিদ্ধান্ত আমরা মেনে নিচ্ছি৷ সেই সঙ্গে যাত্রীদের যাতে কোনও রকম অসুবিধা না হয় সেদিকেও খেয়াল রাখবো আমরা৷ তবে এর ফলে বাড়তে পারে বিমানের টিকিটের দাম৷

advertisement

বুধবার বিকেল ৪টেয় সব বিমান সংস্থার সঙ্গে জরুরি বৈঠক ডেকেছেন বিমান পরিবহণ সচিব৷

সেরা ভিডিও

আরও দেখুন
ইন্ডিয়া গেট, টয় ট্রেন...! দিল্লি সফর এবার উত্তর ২৪ পরগনায়, বিকাল হলেই জনজোয়ার এই পার্কে
আরও দেখুন

এক সপ্তাহ আগে আদিস আবরার কাছে ইথিওপিয়ান এয়ালাইন্সের বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ বিমান ভেঙে ১৫৭ জনের মৃত্যু হয়৷ গত বছর অক্টোবরেও ইন্দোনেশিয়ায় লায়ন এয়ার বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ ভেঙে ১৮০ জনের মৃ্ত্যু হয়েছিল৷ এই দুই বড়সড় দুর্ঘটনার পরই এই সিদ্ধান্ত নিল ভারতীয় অসামরিক বিমান পরিবহণ দফতর৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
বাড়তে পারে বিমান ভাড়া, ভারতে নিষিদ্ধ বোয়িং ৭৩৭ Max 8