TRENDING:

মানুষের পাশেই বিজেপি, জ্বালানির দাম কমা নিয়ে দলকে ট্যুইটে ধন্যবাদ জানালেন অমিত শাহ

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: জ্বালানির মূল্যের উপর ২.৫০ টাকা শুল্ক হ্রাসের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিজেপির সর্বভারতীয় প্রেসিডেন্ট । কেন্দ্রের এই সিদ্ধান্তকে জনহিতকারী আখ্যা দিয়েছেন তিনি ।
advertisement

এছাড়া ভারতীয় জনতা পার্টি ও দেশবাসীর তরফ থেকে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন তিনি । এছাড়াও যে সমস্ত বিজেপি শাসিত রাজ্যগুলি কেন্দ্রের আর্জি মেনে ৫ টাকা করে জ্বালানির মূল্য হ্রাস করেছে সেই রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেছেন এই পদক্ষেপের মধ্য দিয়ে সংবেদনশীলতার পরিচয় দিয়েছেন, মন্তব্য করেছেন অমিত শাহ ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লুঙ্গি পড়ে মাথায় করে আনলেন ইট, ঘাম ঝরছে দরদর করে! এই 'দিনমজুরকে' দেখে চমকে গেল সবাই
আরও দেখুন

পেট্রোল ডিজেলের উৎপাদন শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র ৷ আড়াই টাকার মধ্যে কেন্দ্র দেড় টাকা অন্ত:শুল্ক কমাচ্ছে ৷ এছড়াও লিটারে এক টাকা করে কর ছাড় দেবে তেল সংস্থাগুলি ৷ রাজ্যগুলিকে আড়াই টাকা ছাড়ের আবেদন জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি ।

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
মানুষের পাশেই বিজেপি, জ্বালানির দাম কমা নিয়ে দলকে ট্যুইটে ধন্যবাদ জানালেন অমিত শাহ