TRENDING:

Bihar New Chief Minister: নীতীশের উত্তরসূরির দৌড়ে চার নেতা! নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণার আগে কোন সমীকরণ মেলাচ্ছে বিজেপি?

Last Updated:

মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিয়ে বৃহস্পতিবারই রাজ্যসভা ভোটের জন্য মনোনয়ন জমা দিয়েছেন নীতীশ কুমার৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গতকাল বিহারের মুখ্যমন্ত্রীর পদ থেকে নীতীশ কুমারের ইস্তফার পর থেকেই রাজনৈতিক মহলে একটাই প্রশ্ন ঘোরাফেরা করছে! তা হল নীতীশ কুমারের উত্তরসূরি হিসেবে পটনার মসনদে কে বসতে চলেছেন?
নীতীশের উত্তরসূরি হিসেবে কাকে বাছবে বিজেপি?
নীতীশের উত্তরসূরি হিসেবে কাকে বাছবে বিজেপি?
advertisement

নীতীশের ইস্তফার সঙ্গে সঙ্গেই মুখ্যমন্ত্রীর পদটি যে জেডিইউ-এর থেকে বিজেপি-র হাতে যাচ্ছে, তা ইতিমধ্যেই স্পষ্ট৷ সূত্রের খবর, বিহারের নতুন মুখ্যমন্ত্রীর নাম নিয়ে বিজেপি এবং আরএসএস-এর অলিন্দে মূলত চারটি নাম নিয়ে চর্চা চলছে৷ সূত্রের খবর, নীতীশের উত্তরসূরি হিসেবে যে চারটি নাম নিয়ে আলোচনা চলছে, তাঁদের প্রত্যেকেরই ক্ষেত্রেই আলাদা আলাদা রাজনৈতিক সমীকরণ রয়েছে৷ পাশাপাশি এদের প্রত্যেকেই দিল্লি এবং পটনার রাজনীতিতে ভারসাম্য রেখে চলতে পারেন৷ তার উপর জেডিইউ সহ জোট সঙ্গীদের সঙ্গে তাঁদের বোঝাপড়া ভাল৷

advertisement

বিজেপি-র এক সূত্রের কথায়, নতুন মুখ্যমন্ত্রী হিসেবে চারটি নাম বিবেচনাধীন রয়েছে৷ কিন্তু এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দলের শীর্ষ নেতৃত্বই নেবে৷ দল এমন কাউকে মুখ্যমন্ত্রী হিসেবে চায় যিনি এনডিএ-র সব শরিকের সঙ্গে ভারসাম্য রক্ষা করে সরকার চালাতে পারবেন৷

মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে সবার প্রথমে উঠে আসছে বিহারের বর্তমান উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর নাম৷ বিহারে নীতীশ-আরজেডির মহাজোট সরকারের বিরুদ্ধে বিজেপি-র আগ্রাসী প্রচারের সময় সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন সম্রাট চৌধুরী৷ কেন্দ্রীয় নেতৃত্বেরও তাঁর উপরে আস্থা রয়েছে৷ বিহারে বিজেপি-র অন্যতম জনপ্রিয় মুখ তিনি৷ তবে বিজেপি-র অন্দরে অনেকেই সম্রাট চৌধুরীর আগ্রাসী রাজনীতির বিরুদ্ধে৷ তাঁদের মতে সম্রাট চৌধুরী মুখ্যমন্ত্রী হলে জেডিইউ-এর মতো জোট শরিকের সঙ্গে বোঝাপড়া রেখে চলার ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে৷

advertisement

মুখ্যমন্ত্রীর দৌড়ে উঠে আসছে কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রাইয়ের নাম৷ দীর্ঘদিন ধরে দলের সংগঠনে কাজ করে আসা এই বিজেপি নেতার সঙ্গে দলের নিচুতলার নেতাকর্মীদের সম্পর্ক অত্যন্ত ভাল৷ আবার দিল্লিতে কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্বের সঙ্গেও ভাল যোগাযোগ রয়েছে তাঁর৷ সাংগঠনিক স্তরে কাজ করার অভিজ্ঞতা এবং যেভাবে তিনি মাটিতে পা রেখে রাজনীতি করেন, তা সরকার চালানোর ক্ষেত্রে সহায়ক হবে বলেই বিজেপি-র অন্দরে অনেকে মনে করেন৷ তবে বিহারের রাজনীতিতে সব হিসেব নিকেশই হয় জাতপাতের অঙ্ক মাথায় রেখে৷ ফলে যাদব সম্প্রদায়ের প্রতিনিধি নিত্যানন্দকে শেষ পর্যন্ত বিজেপি শীর্ষ নেতৃত্ব বেছে নেবেন কি না, তা নিয়ে অনেকেই সংশয়ে৷

advertisement

নীতীশের উত্তরসূরি হিসেবে তৃতীয় নাম হিসেবে উঠে আসছে চম্পারনের সাংসদ এবং বিজেপি-র রাজ্য সভাপতি সঞ্জয় জয়সওয়ালের নাম৷ সংগঠনের পাশাপাশি সংসদীয় অভিজ্ঞতাও রয়েছে তাঁর৷ ফলে রাজনৈতিক অভিজ্ঞতার পাশাপাশি প্রশাসন চালানো সম্পর্কে তাঁর সম্যক ধারণা রয়েছে বলেই বিজেপি সূত্রে খবর৷ তবে জোট সরকারে নীতীশ কুমারের জেডিইউ-এর মতো বড় শরিক দলের সঙ্গে তিনি কতটা বোঝাপড়া রেখে চলতে পারবেন, তা নিয়েই চর্চা চলছে৷

advertisement

মুখ্যমন্ত্রী পদের দাবিদার হিসেবে চতুর্থ নামটি উঠে আসছে বিহার বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ এবং রাজ্যের অন্যতম পরিচিত রাজনৈতিক মুখ বিজয় সিনহার৷ বিহার বিজেপি-র অন্দরে বিজয় সিনহার যথেষ্টই দাপট রয়েছে৷ দলের নিচুতলার কর্মীদের মধ্যেও দারুণ জনপ্রিয়তা রয়েছে তাঁর৷

সেরা ভিডিও

আরও দেখুন
প্রধান শিক্ষকের বদলে স্কুলে ছড়ি ঘোরাচ্ছেন তাঁর স্ত্রী! নদিয়ার বিদ্যালয়ের সামনে ধর্না
আরও দেখুন

তবে ব্যক্তিগত জনপ্রিয়তার থেকেও বিজেপি শীর্ষ নেতৃত্বের কাছে সবথেকে বড় প্রশ্ন, মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে কে নীতীশ কুমারের জেডিইউ, চিরাগ পাসওয়ানের এলজেপি-র মতো শরিক দলগুলির সঙ্গে জোট রাজনীতির সূক্ষ্ম সমীকরণ সামাল দিয়ে ভারসাম্য রেখে সরকার চালাতে পারবেন৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Bihar New Chief Minister: নীতীশের উত্তরসূরির দৌড়ে চার নেতা! নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণার আগে কোন সমীকরণ মেলাচ্ছে বিজেপি?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল