TRENDING:

বিজেপি সাংসদের বৌমা কাটলেন হাতের শিরা! আত্মহত্যার চেষ্টার আগে ভিডিও প্রকাশ...

Last Updated:

ভিডিওতে হাউহাউ করে কাঁদছেন মহিলা৷ একগুচ্ছ অভিযোগ করছেন স্বামী, শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: শ্বশুরবাড়ির সামনে নিজের হাতের শিরা কেটে আত্মহত্যার চেষ্টা করলেন বৌমা৷ তার আগে মোবাইলের ক্যামেরা অন করে ভিডিও শ্যুট করলেন৷ ভিডিও অন হতেই হাউহাউ করে কাঁদলেন তিনি৷ অভিমানী গলায় অভিযোগ উগড়ে দিলেন শ্বশুর, শাশুড়ি এবং স্বামীর উপর৷ একেবারে সাংসদের বাড়ির সামনে এভাবে কান্না কাটি করলেন তিনি, সঙ্গে বিস্তর অভিযোগ৷ উত্তরপ্রদেশের লখনউয়ের কাকোরি এলাকায় সাংসদ কৌশল কিশোরের বাড়ি৷ সেই বাড়ির সামনে চলল এমন কাণ্ড! কৌশল কিশোর মহোন লালগঞ্জ লোকসভা কেন্দ্রের সাংসদ৷ তাঁর বৌমা অঙ্কিতা এমন অভিযোগ করেন৷ অঙ্কিতা তাঁর স্বামী আয়ুষ, শাশুড়ি জয়ী দেবী, শ্বশুর এবং দেওয়েরের বিরুদ্ধে মারাত্মক ভাবে তাঁকে অত্যাচারের অভিযোগ এনেছেন৷
advertisement

তবে এই ভিডিওটি সামনে আসতে হইচই পড়ে যায়৷ ততক্ষণাত তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে৷ শুরু হয় চিকিৎসা৷ এখন তাঁর অবস্থা স্থিতিশীল৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রাম যেন জীবন্ত ক্যানভাস! তুলি হাতে 'ম্যাজিক' পুুরুলিয়ার মেয়েদের, দেওয়ালে দেওয়ালে রঙিন স্বপ্ন দেখলে আপনিও মুগ্ধ হয়ে যাবেন
আরও দেখুন

এই ভিডিওটি ঘটনার বেশ কিছুদিন পরেই সামনে আসে৷ যেদিন এই একই বিজেপি সাংসদের ছেলের উপর হামলা চলে৷ লখনউতে আয়ুষের উপর চলে হামলা৷ যদিও তাঁর শালা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ৷ ৩০ বছরের আয়ুষের ওপর হামলা চলে মাদিওয়া এলাকায়৷ সেখান থেকে তাঁকে হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
বিজেপি সাংসদের বৌমা কাটলেন হাতের শিরা! আত্মহত্যার চেষ্টার আগে ভিডিও প্রকাশ...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল