TRENDING:

অনেকটা পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়ালেন তেজস্বী, রাঘোপুরে টান টান উত্তেজনা! শেষ হাসি হাসবেন কে

Last Updated:

ভোট গণনার শুরু থেকেই হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয় তেজস্বী এবং তাঁর প্রধান প্রতিপক্ষ বিজেপি প্রার্থী সতীশ কুমারের মধ্যে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
প্রায় সাড়ে আট হাজার ভোটে পিছিয়ে ছিলেন৷ নিজের গড় রাঘোপুরেই তেজস্বী যাদব হারের মুখ দেখবেন কি না, তা নিয়ে শুরু হয়ে গিয়েছিল চর্চা৷ শেষ পর্যন্ত অবশ্য রাঘোপুরে খেলা ঘোরার ইঙ্গিত৷ নির্বাচন কমিশনের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, রাঘোপুর কেন্দ্রে প্রায় ১৫ হাজার ভোটে এগিয়ে গিয়েছেন তেজস্বী যাদব৷ ৩০ রাউন্ডের মধ্যে ২৫ রাউন্ডের গণনাই শেষ হয়েছে৷
রাঘোপুরে হাড্ডাহাড্ডি লড়াই৷
রাঘোপুরে হাড্ডাহাড্ডি লড়াই৷
advertisement

বিহারের নির্বাচনের ফল বেরোতেই বিপর্যয় নেমে এসেছে বিরোধী শিবিরে৷ গত বিধানসভা ভোটে আরজেডি দুর্দান্ত ফল করলেও এবার গেরুয়া ঝড়ে তাদের প্রধান বিরোধী দলের তকমা পাওয়াই দায়৷ তার উপর আবার এবারের নির্বাচনে আরজেডি-র প্রধান মুখ তেজস্বী যাদব নিজেই কঠিন লড়াইয়ের মুখে পড়েছেন৷ তেজস্বী শেষ পর্যন্ত নিজের কেন্দ্র রাঘোপুর রক্ষা করতে পারবেন কি না, তা নিয়েই এখন চূড়ান্ত কৌতূহল তৈরি হয়৷

advertisement

ভোট গণনার শুরু থেকেই হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয় তেজস্বী এবং তাঁর প্রধান প্রতিপক্ষ বিজেপি প্রার্থী সতীশ কুমারের মধ্যে৷ ২০১৫ এবং ২০২০ সালে এই সতীশ কুমারকেই রাঘোপুর কেন্দ্র থেকে পরাজিত করেন তেজস্বী৷

অন্যদিকে প্রাক্তন আরজেডি নেতা সতীশ কুমার আবার ২০১০ সালে তেজস্বীর মা রাবড়ি দেবীকে এই রাঘোপুর কেন্দ্র থেকেই পরাজিত করেছিলেন৷ ফের তিনি এবার রাঘোপুরে বাজিমাত করবেন কি না, তা নিয়ে চর্চা শুরু হয়ে যায়৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

বিহার বিধানসভা নির্বাচনের সর্বশেষ ফলাফল অনুযায়ী, দুশোরও বেশি আসনে এগিয়ে গিয়েছে এনডিএ জোট৷ গেরুয়া এবং নীতীশ ঝড়ে ধরাশায়ী কংগ্রেস-আরজেডি-র মহাগঠবন্ধন৷ শেষ পর্যন্ত আরজেডি প্রধান বিরোধী দলের তকমাটুকু ধরে রাখতে পারে কি না, তা নিয়েই সংশয় তৈরি হয়েছে৷ অন্যদিকে বিহার বিধানসভায় খাতা খুলতে ব্যর্থ প্রশান্ত কিশোরের দল জন সুরজ পার্টিও৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
অনেকটা পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়ালেন তেজস্বী, রাঘোপুরে টান টান উত্তেজনা! শেষ হাসি হাসবেন কে
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল