TRENDING:

Mysterious Death: ৩ দিনের বাসি সম্বর পরিবেশন নিয়ে স্বামীর সঙ্গে ঝগড়ার পরিণতিতে নিজেকেই শেষ করে দিলেন গৃহবধূ

Last Updated:

Mysterious Death: বৃহস্পতিবার স্বামীর সাথে ঝগড়ার পর কাব্য নামে ওই মহিলা কীটনাশক খেয়েছিলেন বলে অভিযোগ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বেঙ্গালুরু : খাবার নিয়ে কটূক্তি ও পারিবারিক বিবাদের জেরে অকালমৃত্যু বধূর। এই মর্মান্তিক ঘটনা বেঙ্গালুরুর। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, ৩ দিনের পুরনো সম্বর বার বার পরিবেশন ঘিরে শুরু হয় বিবাদ। তার জেরেই আত্মঘাতী হন কাব্য (২৭)। বৃহস্পতিবার স্বামীর সাথে ঝগড়ার পর কাব্য নামে তিনি কীটনাশক খান বলে অভিযোগ।
দাম্পত্য কলহের পর, কাব্য কৃষিকাজের জন্য রাখা কীটনাশক খেয়ে নেন বলে অভিযোগ
দাম্পত্য কলহের পর, কাব্য কৃষিকাজের জন্য রাখা কীটনাশক খেয়ে নেন বলে অভিযোগ
advertisement

পাঁচ বছর আগে কাব্যর সঙ্গে বিয়ে হয় রঙ্গস্বামীর। তাঁদের একমাত্র সন্তানের বয়স ৪ বছর। প্রাথমিক তথ্য অনুসারে, তিন দিন আগে রান্না করা একই সম্বর বার বার গরম করে পরিবেশন করার পর স্বামীর সঙ্গে কাব্যর ঝগড়া হয়। জানা গিয়েছে বাকবিতণ্ডার মধ্যে তাঁকে গালিগালাজ করেন রঙ্গস্বামী। অভিযোগ, তিনি কাব্যকে দৈহিক আক্রমণেরও চেষ্টা করেন।

advertisement

আরও পড়ুন : ‘Sorry, আমরা তোমাকে…’ স্বামীকে চিঠি লিখে স্পেশাল চাইল্ড ছেলেকে নিয়ে বহুতলের বারান্দা থেকে মরণঝাঁপ মায়ের

দাম্পত্য কলহের পর, কাব্য কৃষিকাজের জন্য রাখা কীটনাশক খেয়ে নেন বলে অভিযোগ। অসুস্থ হয়ে কাব্য বমি করতে শুরু করেন। পুলিশ জানিয়েছে, তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথেই তাঁর মৃত্যু হয়। তাঁর মৃতদেহ ময়নাতদন্তের জন্য সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তী তদন্ত চলছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
আম চাষে যত্ন নেওয়ার সঠিক পদ্ধতি! কী কী করলে বাড়বে ফলন, জানালেন কৃষি বিজ্ঞানীরা
আরও দেখুন

Disclaimer: If you or someone you know needs help, call any of these helplines: Aasra (Mumbai) 022-27546669, Sneha (Chennai) 044-24640050, Sumaitri (Delhi) 011-23389090, Cooj (Goa) 0832- 2252525, Jeevan (Jamshedpur) 065-76453841, Pratheeksha (Kochi) 048-42448830, Maithri (Kochi) 0484-2540530, Roshni (Hyderabad) 040-66202000, Lifeline 033-64643267 (Kolkata)

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Mysterious Death: ৩ দিনের বাসি সম্বর পরিবেশন নিয়ে স্বামীর সঙ্গে ঝগড়ার পরিণতিতে নিজেকেই শেষ করে দিলেন গৃহবধূ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল