TRENDING:

Bengaluru News: রান্না করা নিয়ে শাশুড়ির সঙ্গে দিনের পর দিন অশান্তি, চরম পথ বেছে নিলেন প্রাক্তন ইঞ্জিনিয়ার যুবতী! বেঙ্গালুরুতে মারাত্মক কাণ্ড

Last Updated:

Bengaluru News: বেঙ্গালুরুতে পারিবারিক কলহের জেরে ৩৫ বছর বয়সি এক প্রাক্তন টেকি চরম সিদ্ধান্ত নিয়েছেন। কারণ শুনে চমকে উঠছে পুলিশও।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বেঙ্গালুরু: মঙ্গলবার বেঙ্গালুরুতে পারিবারিক কলহের জেরে ৩৫ বছর বয়সি এক প্রাক্তন ইঞ্জিনিয়ার আত্মহত্যা করেছেন বলে জানা গিয়েছে। ৩৫ বছর বয়সি ওই মহিলার নাম সুষমা, তিনি পূর্বে আইটি কোম্পানি ডেলে কর্মরত ছিলেন।
সুষমা ও পুনীত
সুষমা ও পুনীত
advertisement

পুলিশের মতে, পাঁচ বছর আগে তিনি পুনীত কুমারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং তাঁদের চার বছরের একটি ছেলে রয়েছে। পুলিশ জানিয়েছে যে, ছোটখাটো বিষয় নিয়ে বাড়িতে প্রায়শই ঝগড়া হত। গতকাল সুষমা এবং তাঁর শাশুড়ি কল্পনার মধ্যে খাবার রান্না করা নিয়ে ঝগড়া শুরু হয় বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: এত লোকের কাজ করলেন, SIR-এর চূড়ান্ত তালিকা থেকে বাদ খোদ AERO-র নাম, বিস্মিত গোটা ময়নাগুড়ি!

advertisement

সুষমার পরিবারের অভিযোগ, কল্পনা তাঁকে রান্না করতে দিত না এবং বিভিন্ন বিষয় নিয়ে তাঁকে গঞ্জনা করত। সেই অপমান থেকেই সম্ভবত নিজেকে সামলাতে না পেরে সুষমা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ। সুষমার পরিবারের পক্ষ থেকে স্বামীর পক্ষের বিরুদ্ধে যৌতুক নির্যাতনের অভিযোগ এনে অভিযোগের ভিত্তিতে পুলিশ তাঁর স্বামীকে গ্রেফতার করেছে, এবং শাশুড়ির খোঁজ চলছে। একটি মামলা দায়ের করা হয়েছে এবং আরও তদন্ত চলছে।

advertisement

আরও পড়ুন: ‘মুখ্যসচিবের বিষয়ও বিচারাধীন!’ SIR-এ নন্দিনীর ‘বিবেচনাধীন’ থাকা নিয়ে রাজ্য প্রশ্ন তুলেছিল, এবার সেই ব্যাখ্যা দিল কমিশন

অন্যদিকে, বেঙ্গালুরুতে আরেকটি ভয়াবহ আত্মহত্যার ঘটনায় শিউরে উঠছে গোটা দেশ। জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী শুনে ভয়ে-অবসাদে আত্মহত্যা করলেন মাত্র ২৭ বছরের এক টেকি। আর এই ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে কর্ণাটকের বেঙ্গালুরু শহরে। পুলিশ সূত্রে খবর, শুক্রবার সন্ধ্যায় বেঙ্গালুরুর বগলাগুন্তে ঘটনাটি ঘটেছে। মৃতার নাম বিদ্যাজ্যোতি। বেঙ্গালুরুতে একটি বহুজাতিক সংস্থায় টেকি হিসাবে কর্মরত ছিলেন ওই যুবতী। মৃত্যুর কারণ নিয়ে নানা বিতর্ক রয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
এক সময় জঙ্গল ঘেরা এই জায়গা ছিল আতঙ্কের, এটাই এখন এক রাতের জন্য দারুণ 'ট্যুরিস্ট স্পট'
আরও দেখুন

(DISCLAIMER:This news piece may be triggering. If you or someone you know needs help, call any of these helplines: Aasra (Mumbai) 022-27546669, Sneha (Chennai) 044-24640050, Sumaitri (Delhi) 011-23389090, Cooj (Goa) 0832- 2252525, Jeevan (Jamshedpur) 065-76453841, Pratheeksha (Kochi) 048-42448830, Maithri (Kochi) 0484-2540530, Roshni (Hyderabad) 040-66202000, Lifeline 033-64643267 (Kolkata))

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Bengaluru News: রান্না করা নিয়ে শাশুড়ির সঙ্গে দিনের পর দিন অশান্তি, চরম পথ বেছে নিলেন প্রাক্তন ইঞ্জিনিয়ার যুবতী! বেঙ্গালুরুতে মারাত্মক কাণ্ড
Open in App
হোম
খবর
ফটো
লোকাল