TRENDING:

Bengaluru Accident:'নাইট ড্রাইভ'-এর রক্তাক্ত পরিণতি, ডিভাইডারে ধাক্কা মেরে দু’বার পাল্টি খেয়ে বাসের সঙ্গে সংঘর্ষ, গাড়ির মধ্যেই মৃত্যু ৫ বন্ধুর

Last Updated:

ফের ঘাতক বেপরোয়া গতি! ৫ বন্ধু বেরিয়েছিল গাড়ি নিয়ে! কিন্তু 'নাইট ড্রাইভ' শেষ হল চরম মর্মান্তিক পরিণতিতে। ফ্লাইওভারের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ইন্ডিকা গাড়ি। সজোরে ধাক্কা মারল একটি যাত্রীবোঝাই বাসে। ঘটনাস্থলে মৃত্যু ৪ বন্ধুর। হাসপাতালে মৃত্যু হয় আর এক জনের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বেঙ্গালুরু: ‘নাইট ড্রাইভ’ শেষ হল চরম মর্মান্তিক পরিণতিতে! শনিবার রাতে বেঙ্গালুরুর জিন্দাল উড়ালপুলের কাছে উল্টে গেল বেপরোয়া গতিতে ছুটে আসা একটি গাড়ি! দ্রুত গতিতে আসা গাড়িটি এর পর ধাক্কা মারে একটি রাজ্য পরিবহণের বাসে। দুর্ঘটনায় গাড়ির মধ্যে থাকা পাঁচ যুবকের মৃত্যু হয়।
Five Killed After Speeding Car Overturns And Crashes Into Bus Near Bengaluru Flyover
Five Killed After Speeding Car Overturns And Crashes Into Bus Near Bengaluru Flyover
advertisement

জানা গিয়েছে, শনিবার রাত সাড়ে ১১টা নাগাদ মদনায়কনাহাল্লি এলাকায় দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, টুমাকুরু থেকে বেঙ্গালুরুর দিকে মারাত্মক গতিতে ছুটে আসছিল ‘ইন্ডিকা’ গাড়িটি। উড়ালপুলের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডান দিকের ডিভাইডারে ধাক্কা মারে। সংঘাতের অভিঘাতে পর পর দু’বার পাল্টি খেয়ে গাড়িটি ধাক্কা মারে একটি যাত্রিবাহী KSRTC বাসে।

পুলিশ জানিয়েছে, বাসটিতে ৪২ জন যাত্রী ছিলেন। তবে দুর্ঘটনায় কোনও বাস যাত্রী আহত হননি। বাসেরও তেমন কোনও ক্ষতি হয়নি। তবে, গাড়িটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। গাড়িতে সওয়ার ছিলেন চালক-সহ পাঁচ জন। ঘটনাস্থলেই চার জনের মৃত্যু হয়। চালককে গুরুতর জখম অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর।

advertisement

আরও পড়ুন:পরকীয়ার ফাঁস! বোন ও প্রেমিকের সঙ্গে ষড়যন্ত্র করে ২ নাবালক সন্তানকে ইঁদুর মারার বিষ দিয়ে হত্যা মায়ের

আরও পড়ুন:দশ মাসের মেয়েকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত, কেরলের দম্পতিকে কুর্নিশ করছে দেশ!

সেরা ভিডিও

আরও দেখুন
পুরুলিয়ার রঘুনাথপুর পৌরসভায় ‘অম্রুত-টু’ প্রকল্পে ৮৪ কোটি টাকার জল সরবরাহের উদ্যোগ
আরও দেখুন

পুলিশ সূত্রে খবর, গাড়ি চালককে চিহ্নিত করা গিয়েছে। তাঁর নাম লিখিত। আর এক জন মৃতের নাম হর্ষিত, সে রাজানুকুন্তের সাই বিদ্যা কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। পাঁচ যুবকই দোদ্দাবল্লাপুরের বাসিন্দা। তাঁরা বাড়িতে কাউকে কিছু না-জানিয়েই রাতে গাড়ি নিয়ে বার হয়েছিলেন। পাঁচ বন্ধু কোথায় যাচ্ছিলেন, সে বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি। পুলিশ দুর্ঘটনার মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Bengaluru Accident:'নাইট ড্রাইভ'-এর রক্তাক্ত পরিণতি, ডিভাইডারে ধাক্কা মেরে দু’বার পাল্টি খেয়ে বাসের সঙ্গে সংঘর্ষ, গাড়ির মধ্যেই মৃত্যু ৫ বন্ধুর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল