TRENDING:

বাস ধরা হল না, খোলা নালায় পড়ে ৩০ ঘণ্টা পার! আবর্জনার স্রোতে ভেসে জীবন শেষ যুবকের

Last Updated:

উত্তরপ্রদেশের বরেলিতে খোলা নালায় পড়ে এক যুবকের মৃত্যুর ঘটনা ফের শহুরে পরিকাঠামোর নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। দীর্ঘ সময় পর দেহ উদ্ধারের এই ঘটনায় প্রশাসনিক গাফিলতির অভিযোগও সামনে এসেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তরপ্রদেশের বরেলিতে খোলা নালায় পড়ে এক যুবকের মৃত্যুর ঘটনায় ফের সামনে এল শহুরে নিকাশি ব্যবস্থার ভয়াবহ চিত্র। প্রতিদিনের যাতায়াতের মাঝেই কী ভাবে এমন বিপজ্জনক পরিস্থিতি তৈরি হচ্ছে, তা নিয়ে নতুন করে উদ্বেগ ছড়িয়েছে।
খোলা নালায় পড়ে মৃত্যু যুবকের (Representative Image)
খোলা নালায় পড়ে মৃত্যু যুবকের (Representative Image)
advertisement

মৃত যুবকের নাম মহম্মদ তৌহিদ, তিনি হারদৌই জেলার বাসিন্দা। ২৪ মার্চ রাতে স্যাটেলাইট বাস টার্মিনালে বাস ধরতে এসে দুর্ঘটনার শিকার হন তিনি। রাত সাড়ে ৯টা নাগাদ একটি খোলা নালার ধারে বসে থাকার সময় হঠাৎই তাতে পড়ে যান বলে সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে।

‘ধন্যবাদ ভারতবাসী’ ইরানের মিসাইলে কেন লেখা? ইজরায়েলের ওপর ৮৩তম দফার হামলা তেহরানের

advertisement

টেস্টোস্টেরনের পরিমাণ কমছে? শরীরের নানা লক্ষণে কী ভাবে বুঝবেন পুরুষেরা, এই হরমোনের অভাবে কী হয় জানুন!

জানা গিয়েছে, পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজের জন্য নালার একটি অংশ খোলা রাখা হয়েছিল। পড়ে যাওয়ার পর আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করার চেষ্টা করলেও প্রবল স্রোতে ভেসে যান তিনি।

সেই রাতেই উদ্ধারকাজ শুরু হলেও নালার গভীরতা (প্রায় ১৫ ফুট), জমে থাকা আবর্জনা এবং জলের তীব্র স্রোতের কারণে কাজ ব্যাহত হয়। পরদিন ২৫ মার্চ জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা দল (এসডিআরএফ)-এর সদস্যরা উদ্ধার অভিযানে যোগ দেন। প্রায় ৮০ জন কর্মী, সাকশন পাম্প, ক্রেনসহ একাধিক ভারী যন্ত্র ব্যবহার করা হয়।

advertisement

অবশেষে প্রায় ৩০ ঘণ্টা পর, ২৬ মার্চ ভোরে নালার ভেতর কাদার স্তূপের নীচ থেকে উদ্ধার হয় তাঁর দেহ। পকেটে থাকা আধার কার্ড দেখে তাঁর পরিচয় নিশ্চিত করা হয়।

স্থানীয়দের দাবি, গত বছর পরিষ্কার করার সময় নালার ঢাকনা ভেঙে গিয়েছিল এবং তারপর থেকে সেটি খোলাই পড়ে ছিল। পরিবহণ দফতরের তরফে পুরসভাকে বিষয়টি জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ।

advertisement

ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন বহু মানুষ। নিকাশি ব্যবস্থার অব্যবস্থা, বিষাক্ত বর্জ্য এবং নিরাপত্তাহীনতার বিষয়টি সামনে এনে দ্রুত পদক্ষেপের দাবি তুলেছেন তাঁরা।

সেরা ভিডিও

আরও দেখুন
এবার রামনবমীতে চর্চায় ৬০ ফুট উচ্চতার রাম টাওয়ার, সকাল-সন্ধ্যে গীতাপাঠ, রামভজন!
আরও দেখুন

বরেলি পুলিশ জানিয়েছে, মৃতদেহের পঞ্চনামা তৈরি করে ময়নাতদন্তের প্রক্রিয়া শুরু হয়েছে। এই ঘটনায় প্রশাসনিক গাফিলতি নিয়ে প্রশ্ন উঠছে, এবং দায় নির্ধারণের দাবি জোরালো হচ্ছে।

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
বাস ধরা হল না, খোলা নালায় পড়ে ৩০ ঘণ্টা পার! আবর্জনার স্রোতে ভেসে জীবন শেষ যুবকের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল