TRENDING:

আজ দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘট, ব্যাহত হতে পারে এটিএম পরিষেবা

Last Updated:

আজ দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘট ৷ নোট বাতিলের প্রভাব পড়েছে দেশের অর্থনীতিতে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: আজ দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘট ৷ নোট বাতিলের প্রভাব পড়েছে দেশের অর্থনীতিতে ৷ পাশাপাশি নোট বাতিলের জেরে ব্যাঙ্ক কর্মীদের বাড়তি কাজ করতে হয়েছে ৷ কিন্তু তারা কোনও সুফল পায়নি ৷ বাড়তি কাজ করা সত্ত্বেও তাদের অনেক দাবি দাওয়া ওখনও মেনে নেওয়া হয়নি ৷ তাই অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন মঙ্গলবার দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে ৷
advertisement

ব্যাঙ্ক ধর্মঘটের কথা আগে থেকেই জানানো হয়েছিল ৷ এর জেরে আজ সারা দেশজুড়ে ব্যাঙ্কের সমস্ত পরিষেবা বন্ধ থাকবে ৷ তবে অন্যদিকে এইচডিএফসি, অ্যাক্সিস, আইসিআইসিআই-এর মতো বেসরকারি ব্যাঙ্কগুলির কাজ স্বাভাবিক থাকবে৷ ধর্মঘটের জেরে বেশিরভাগ এটিএম বন্ধ থাকবে ৷ ফলে ফের নোট ভোগান্তির মুখে পড়তে হতে পারে সাধারণ মানুষকে ৷

এই সপ্তাহে এমনিতেই শনিবার ও রবিবার ব্যাঙ্ক বন্ধ ছিল ৷ মাঝে সোমবার ৷ আজ মঙ্গলবার ফের ব্যাঙ্ক বন্ধ ৷ ফলে স্বাভাবিক ভাবে সমস্যার মুখে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
রংটংয়ে বেড়াতে যাচ্ছেন?স্টেশনের ধারে ‘দাজুকা দোকান’, থেকে মোমো না খেলে আপনার বড় ‘মিস’
আরও দেখুন

ব্যাঙ্ক কর্মীদের দাবির মধ্যে রয়েছে, ব্যাঙ্কে পর্যাপ্ত ১০০, ৫০০ নোটের জোগান ৷ নোট বাতিলে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ ৷ অতিরিক্ত সময় কাজের জন্য প্রয়োজনীয় ক্ষতিপূরণ কর্মীদের দেওয়া হয়নি ৷ পাশাপাশি  ঋণ ও কর্মী নিয়োগ সংক্রান্তেও তাদের ক্ষোভ রয়েছে ৷ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বেসরকারিকরণ উদ্যোগ প্রতিবাদে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে ব্যাঙ্ক কর্মীরা ৷ কর্মচারীদের ৯টি সংগঠন তাদের দাবি জানিয়ে ধর্মঘটের ডাক দিয়েছে ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
আজ দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘট, ব্যাহত হতে পারে এটিএম পরিষেবা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল