TRENDING:

উত্তরাখণ্ডে খাদে পড়ল বিয়েবাড়ির বাস, মৃত অন্তত ২৫, গুরুতর আহত কমপক্ষে ২০

Last Updated:

বাসটিতে কমপক্ষে ৫০জন যাত্রী ছিলেন, যার মধ্যে ছিল একাধিক শিশুও

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
Choose
News18 on Google
advertisement
#উত্তরাখণ্ড: ফের ভয়াবহ দুর্ঘটনা উত্তরাখণ্ডে। খাদে পড়ে গেল যাত্রী-বোঝাই বিয়েবাড়ির বাস। মৃত অন্তত ২৫। বাসটিতে কমপক্ষে ৫০জন যাত্রী ছিলেন, যার মধ্যে ছিল একাধিক শিশুও। মঙ্গলবার রাতে উত্তরাখণ্ডের পৌড়ী জেলার ধুমকোট থানার এলাকার রিখিনিখাল বিরনখাল মোটোর রোড-এর উপর সিমদি গ্রামের কাছে একটি ৫০০ মিটার গভীর খাদে পড়ে যায় বাসটি। এখনও পর্যন্ত ২০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।
advertisement

রাতভর উদ্ধারকাজ চালায় রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী ও পুলিশ। আহত ২০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাস্থলে রয়েছে এসডিআরএফ-এর ৪টি দল।

আরও পড়ুন: এলইডি টিভি বিস্ফোরণে নিহত ১ কিশোর, আহত ৩, ধসে পড়ল বাড়ির একাংশ

আরও পড়ুন: উত্তরাখণ্ডে তুষারধসে মৃত অন্তত ১০ পর্বতারোহী, এখনও নিখোঁজ ১৮ জন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
গঙ্গা দূষণ রুখতে বিরাট পরিকল্পনা, এই প্রকল্পের হাত ধরে আমূল বদলে যাবে নদীর রূপ
আরও দেখুন

পুলিশ সূত্রে খবর, হরিদ্বার জেলার লালঢং থেকে পাউরি জেলার বিরখালে যাচ্ছিল বাসটি, পথে দুর্ঘটার কবলে পড়ে। অন্তত ৫০ জন যাত্রী নিয়ে বাসটি একটি বিয়েবাড়িতে যাচ্ছিল। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় ধুমকোট থানার পুলিশ। জানানো হয় রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতরকেও। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিংহ ধামি বলেন, ‘‘ঘটনাস্থলে পৌঁছেছে রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতর। উদ্ধারকাজে স্থানীয় গ্রামবাসীরা আমাদের সাহায্য করছেন।’’

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
উত্তরাখণ্ডে খাদে পড়ল বিয়েবাড়ির বাস, মৃত অন্তত ২৫, গুরুতর আহত কমপক্ষে ২০
Open in App
হোম
খবর
ফটো
লোকাল