মান্ডিয়া-শেরাম আলি আহমেদ
হাজো-সুয়ালকুচি- রোজি আহমেদ
গোয়াহাটি সেন্ট্রাল- অভিজিৎ মজুমদার
চাবুয়া-লাহওয়াল- ইনুস কুমার
করিমগঞ্জ উত্তর- পরিমল রঞ্জন রায়
করিমগঞ্জ দক্ষিণ- আজিজ আহমেদ খান
মারিয়ানি- পরেশ বোড়া।
advertisement
সূত্রের খবর, অসম ভোটে ৫১ আসনে প্রার্থী দিতে চলেছে বাংলার শাসকদল। ইতিমধ্যে ২৪ আসনে প্রার্থী দিল এআইটিসি। এর আগে শনিবার ঘাসফুল শিবির ১৭ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছিল। রবিবার ফের ৭ প্রার্থীর নাম ঘোষণা করা হল।
উদংস্রি নারজারি (কোকরাঝাড়)
মোমিনুর ইসলাম (বিলাসিপাড়া)
কৌশিক রঞ্জন দাস (অভয়াপুরী)
কল্যাণী কলিতা (বাজালি)
রাজন চৌহান (গোরেস্বর)
হরে কৃষ্ণ ডেকা (মঙ্গলদৈ)
ফজিউর রহমান লস্কর (কাটিগড়া)
শাহজাহান লস্কর (সোনাই)
জিতেন নাগ (দিগবই)
দিলীপ মোরান (মুকুম)
তাপস দাস (উধারবোন্দ)
বিশেষ চমক ছিল দুলু আহমেদ। অসম তৃণমূলের সহ-সভাপতির চামারিয়া থেকে ভোট লোড়ার কথা ছিল। তবে ওই কেন্দ্র থেকে প্রার্থী নাম প্রত্যাহার করা হয়েছে, সূত্রের খবর তেমনটাই। অসমে বাঙালি-সহ সকল স্তরের ভোটারদের দিকে নজর তৃণমূলের। ইতিমধ্যেই অসমে ১৮ জনের তারকা প্রচারকের তালিকা ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, উত্তর-পূর্বের রাজ্য অসমে ‘একলা চলো’ নীতি নিয়ে ৫১টি আসনে প্রার্থী দেওয়ার কথা বিবেচনা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। বিদায়ী অসম বিধানসভায় ক্ষমতাসীন বিজেপির বিধায়ক সংখ্যা ৬৪, অন্যদিকে তাদের জোটসঙ্গীদের মোট বিধায়ক সংখ্যা ১৯। এর মধ্যে এজিপি-র ৯ জন, ইউপিপিএল-এর ৭ জন এবং বিপিএফ-এর ৩ জন বিধায়ক।
বিরোধী শিবিরে কংগ্রেসের বিধায়ক সংখ্যা ২৬, এআইইউডিএফ-এর সদস্য সংখ্যা ১৫ এবং সিপিআই(এম)-এর বিধায়ক সংখ্যা ১। এছাড়া একজন নির্দল বিধায়কও রয়েছেন। ১২৬ আসন বিশিষ্ট অসম বিধানসভার নির্বাচন আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে, ভোট গণনা ৪ মে।
