TRENDING:

Bhupen Borah to Join BJP: বিজেপি-তেই যোগ দিচ্ছেন ভূপেন বোরাহ, ঘোষণা হিমন্তের! অসমে ভোটের আগে বড় ধাক্কা কংগ্রেসের

Last Updated:

ভূপেন বোরাহ ইস্তফা দেওয়ার পরই তাঁকে বিজেপি-তে যোগ দেওয়ার জন্য ঘুরিয়ে প্রস্তাব দিয়েছিলেন অসমের মুখ্যমন্ত্রী৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অসমে বিধানসভা নির্বাচনের আগে বড় ধাক্কা খেল কংগ্রেস৷ রাজনৈতিক মহলের জল্পনাকে সত্যি করে বিজেপি-তে যোগ দিচ্ছেন অসমের প্রাক্তন কংগ্রেস সভাপতি ভূপেন বোরাহ৷ আজই অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার সঙ্গে দেখা করেন ভূপেন৷ আগামী ২২ ফেব্রুয়ারি বিজেপি-তে যোগ দেবেন ভূপেন বোরাহ৷ তাঁর সঙ্গে কংগ্রেসের আরও বেশ কিছু নেতাকর্মীও বিজেপি-তে যোগ দিতে চলেছেন বলে জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা৷
হিমন্ত বিশ্বশর্মার হাত ধরে বিজেপি-র পথে ভূপেন বোরাহ৷
হিমন্ত বিশ্বশর্মার হাত ধরে বিজেপি-র পথে ভূপেন বোরাহ৷
advertisement

কংগ্রেস হাইকম্যান্ড তাঁকে উপেক্ষা করছে, এই অভিযোগ তুলে দু দিন আগেই দলের সব পদ থেকে ইস্তফা দিয়েছিলেন ভূপেন৷ তার পর তাঁকে বোঝাতে সক্রিয় হন রাহুল গান্ধি সহ অসম কংগ্রেসের প্রধান গৌরব গগৈ৷ যে দলের সঙ্গে তাঁর প্রায় তিন দশকের সম্পর্ক সেই কংগ্রেস না ছাড়ার জন্য তাঁকে অনুরোধ করেছিলেন দলের শীর্ষ নেতৃত্ব৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
রেলে 'চেপেও' বাংলা জয়ের দিন দেখছে বিজেপি, একাধিক রেল প্রকল্পের সূচনা মোদির হাতে! ব্রিগেডে উঠল জয়ধ্বনি
আরও দেখুন

যদিও কংগ্রেস নেতৃত্বের সেই অনুরোধ রাখলেন না ভূপেন৷ এ দিনই অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার সঙ্গে দেখা করেন তিনি৷ সেই সাক্ষাতের পর হিমন্ত বিশ্বশর্মা জানান, ভূপেন বোরাহ তাঁর ইস্তফা পত্র প্রত্যাহার না করার সিদ্ধান্ত নিয়েছেন৷ আজকে আমার সঙ্গে আলোচনার পর তিনি বিজেপি-তে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Bhupen Borah to Join BJP: বিজেপি-তেই যোগ দিচ্ছেন ভূপেন বোরাহ, ঘোষণা হিমন্তের! অসমে ভোটের আগে বড় ধাক্কা কংগ্রেসের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল