TRENDING:

সদ্যোজাতের দেহ খেল পিঁপড়েতে

Last Updated:

অমানবিক ইন্দোর হাসপাতাল! সদ্যোজাতের দেহ খেল পিঁপড়েতে ৷ অমানবিক এই ঘটনাটি ঘটেছে ইন্দোরের জেলা হাসপাতালে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ইন্দোর: অমানবিক ইন্দোর হাসপাতাল! সদ্যোজাতের দেহ খেল পিঁপড়েতে ৷ অমানবিক এই ঘটনাটি ঘটেছে ইন্দোরের জেলা হাসপাতালে ৷
advertisement

জানা গিয়েছে, ওই হাসপাতালে জন্ম হয় শিশুটির ৷ টীকাকরণের পর মৃত্য হয় তিন দিনের শিশুটির ৷ এরপর নিয়ম অনুযায়ী ময়নাতদন্ত করতে বলা হয় শিশুটির ৷ কিন্তু ময়নাতদন্ত শুরুর আগেই পিঁপড়ে ধরে যায়া তার দেহে ৷

শিশুটির বাবা জানায় যে তারা বহুবার ময়নাতদন্ত তাড়াতাড়ি করার আবেদন জানায় হাসপাতাল কর্তৃপক্ষকে ৷ কিন্তু তাদের অনুরোধকে উপেক্ষা করে শিশুটির মৃতদেহ অনেক সময় ধরে ফেলে রাখা হয় ৷

advertisement

বারবার অনুরোধেও ময়নাতদন্ত শুরু হয়নি ৷ দীর্ঘক্ষণ মৃতদেহটি পড়ে থাকাই তাতে পিঁপড়ে ধরে যায় ৷ সদ্যোজাতের দেহ খেতে থাকে তারা ৷

এরপর হাসপাতালে বিক্ষোভ দেখাতে শুরু করেন শিশুটির বাবা-মা সহ পরিবার পরিজনরা ৷ এর জেরে চাঞ্চল্য ছড়ায় হাসপাতালে ৷ কিছুক্ষণের জন্য ব্যাহত হয় চিকিৎসা পরিষেবা ৷ এর জেরে হয়রানির মুখে পড়তে হয়েছে অন্য রোগীদের ৷

advertisement

স্থানীয় থানায়ও হাসপাতালের গাফিলতির অভিযোগ দায়ের করেছে ৷

সেরা ভিডিও

আরও দেখুন
বিরাট নজির গড়লেন এগরার এই শিক্ষক, কুর্নিশ জানালেন সকলে, জানলে গর্বে বুক ফুলবে আপনারও
আরও দেখুন

ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ তদন্তের নির্দেশ দিলে বিক্ষোভ তুলে নেয় শিশুটির বাবা-মা ৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
সদ্যোজাতের দেহ খেল পিঁপড়েতে