জন্মহার কমে যাওয়া বর্তমানে একাধিক রাজ্যের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। শুধু ভারত নয়, অন্য অনেক দেশও এই সমস্যায় ভুগছে। হস্পতিবার রাজ্যের বিধানসভায় ভাষণ দিতে গিয়ে জন্মহারের সমস্যা তুলে ধরেন চন্দ্রবাবু। জানান, বর্তমানে অন্ধ্রপ্রদেশে জন্মহার (টোটাল ফার্টিলিটি রেট বা টিএফআর) ১.৫ শতাংশ। তা প্রতিস্থাপন স্তরের নীচে। এই হার আগামী দিনে ২.১ শতাংশে তুলে আনতে চায় তাঁর সরকার।
advertisement
আরও পড়ুন: ভেঙেই পড়েছে সুখোই-৩০ MKI যুদ্ধবিমান, মৃত্যু দুই বায়ুসেনা অফিসারের! আছড়ে পড়ার সময় বিস্ফোরণ
সেই অনুযায়ী নতুন প্রকল্প পরিকল্পনা করা হয়েছে। অন্ধ্রের মুখ্যমন্ত্রী বলেন, ”আমরা একটা অভিনব পদ্ধতির কথা ভেবেছি। কোনও দম্পতি দুই বা তার বেশি সন্তানের জন্ম দিলেই আমরা তাঁদের ২৫ হাজার টাকা করে দেব। একেবারে জন্মের সময়েই এই টাকা দেওয়া হবে। এই প্রকল্প খেলা ঘুরিয়ে দিতে চলেছে। আমরা যদি এটা করতে পারি, তা খুব কার্যকরী হবে।”
আরও পড়ুন: আচমকা ট্রেনের কামরায় মহিলাকে দেখতে উপচে পড়ল ভিড়! স্টপেজ ছাড়াই ট্রেন থামল বেলদায়, তারপর? খুশির খবর
কেন এই আকস্মিক উদ্যোগ? জনসংখ্যা ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরে চন্দ্রবাবু নাইডু বলেন, জন্মহার কমে যাওয়ার ফলে সমাজে বয়স্ক মানুষের অনুপাত ক্রমশ বাড়ছে। ইতিমধ্যেই বিশ্বের বেশ কয়েকটি উন্নত দেশ বয়স্ক জনসংখ্যার ভারে বড়সড় অর্থনৈতিক ও সামাজিক চ্যালেঞ্জের মুখে পড়েছে। সেই বিপদ থেকে রাজ্যকে রক্ষা করতেই এই আগাম পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করছে অন্ধ্রপ্রদেশ সরকার।
কবে থেকে চালু হবে এই নিয়ম? মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, মার্চ মাসের শেষ নাগাদ রাজ্য সরকার একটি সম্পূর্ণ নতুন জনসংখ্যা ব্যবস্থাপনা নীতি প্রকাশ করার পরিকল্পনা করেছে। সবকিছু ঠিক থাকলে আগামী এপ্রিল মাস থেকেই এই আর্থিক উৎসাহ ভাতা প্রদানের নিয়ম কার্যকর করা হতে পারে।
