TRENDING:

জল সঞ্চয় করা কেবল সরকারের নয় প্রত্যেক মানুষের দায়িত্ব, Mission Paani অনুষ্ঠানে বললেন অমিতাভ বচ্চন

Last Updated:

News 18 এর এই উদ্যোগকে ঐতিহাসিক আখ্যা দিয়ে দেশের সমস্ত মানুষের কাছে জল বাঁচানোর আর্জি জানালেন বিগ বি ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: জল সঙ্কট নিয়ে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য News 18 এর অভিনব পদক্ষেপ Mission Paani ৷ ক্যাম্পেন অ্যাম্বাসেডর অমিতাভ বচ্চন এদিন মিশন পানি অনুষ্ঠানটি লঞ্চ করেন ৷ News 18 এর এই উদ্যোগকে ঐতিহাসিক আখ্যা দিয়ে দেশের সমস্ত মানুষের কাছে জল বাঁচানোর আর্জি জানালেন বিগ বি ৷
advertisement

এদিন অনুষ্ঠানে তিনি বলেন, ‘জলই জীবন ৷ জল থাকলে জীবন থাকবে ৷ আগামী দিনে যদি জল শেষ হয়ে যায় ভাবুন তো কী হবে ? এটা ভেবেই আমরা ভয় পেয়ে যায় ৷ জল সঞ্চয় করা কেবল কোনও সরকার বা সংগঠনের নয় বরং প্রত্যেক মানুষের দায়িত্ব ৷ এক এক করে প্রত্যেক মানুষের এই উদ্যোগে যোগ দেওয়া উচিৎ ৷’

advertisement

তিনি আরও বলেন, ‘এই ধরনের ক্যাম্পেন দেশের মানুষের কাছে ভাল বার্তা পৌঁছে দেয় এবং তাদের সচেতন করে তুলতে সাহায্য করে থাকে ৷ দেশ থেকে পোলিও শেষ করতে প্রায় ৮ বছর সময় লেগে গিয়েছিল ৷ এই কাজটি কোনও সহজ কাজ ছিল না ৷ কিন্তু আমরা তাতে সফল হয়েছি ৷ আমরা এখন জল সঙ্কট থেকে দেশকে বাঁচানোর প্রয়াসে আছি ৷ এবং আমরা এখানেও সফল হব ৷’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিরাট নজির গড়লেন এগরার এই শিক্ষক, কুর্নিশ জানালেন সকলে, জানলে গর্বে বুক ফুলবে আপনারও
আরও দেখুন

এর পাশাপাশি জল সঞ্চ করার একাধিক টিপসও দিয়েছেন বলিউডের শাহেনশাহ ৷ সকল দেশবাসীর কাছে বাথরুমে জল অপচয় কমানোর আবেদন জানিয়েছেন তিনি ৷ শাওয়ারের বদলে বাল্টিতে জল ভরে স্নান করার পরামর্শ দিয়েছেন কারণ এতে কম জল নষ্ট হয় ৷ তিনি বলেন প্রত্যেক মানুষ বছরে আনুমানিক ১৪০ বাল্টি জল ব্যবহার করে থাকে ৷ আমাদের এই সংখ্যা কম করতে হবে ৷ কারণ জল থাকলে কাল থাকবে ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
জল সঞ্চয় করা কেবল সরকারের নয় প্রত্যেক মানুষের দায়িত্ব, Mission Paani অনুষ্ঠানে বললেন অমিতাভ বচ্চন