TRENDING:

মমতা-রাহুলকে CAA বোঝাবেন অমিত শাহ, যেকোনও ফোরামে আমন্ত্রণ

Last Updated:

যে কোনও জায়গায় মমতা-রাহুল আমার সঙ্গে বসুন, বুঝিয়ে দেব CAA কী, মন্তব্য শাহের

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লখনউ: লাগাতার আন্দোলন সত্ত্বেও নিজ অবস্থানে দৃঢ় কেন্দ্র ৷ লখনউয়ের রামকথা পার্কে CAA -এর সমর্থনে আয়োজিত বিশাল জনসভা থেকে CAA বিরোধীদের এক হাত নিলেন অমিত শাহ ৷ নাগরিকত্ব আইন নিয়ে মমতা, রাহুল কেজরিওয়ালের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রীর ৷ জনসভায় মমতা-রাহুলকে খোলা চ্যালেঞ্জ অমিত শাহের, ‘মমতা আমার সঙ্গে বসুন ৷ আমি বোঝাব CAA কী ৷ রাহুলের সঙ্গেও কথা বলতে রাজি ৷ যে কোনও জায়গায় বিতর্কে রাজি ৷’
advertisement

তাঁর অভিযোগ, ‘CAA হিংসায় বিরোধীদের ইন্ধন রয়েছে ৷ মোদি CAA আইন এনেছেন ৷ তাঁর বিরোধিতায় মমতা, কেজরিওয়াল, রাহুল, মায়াবতীরা বিভ্রান্তি ছড়াচ্ছেন ৷ তারা এই ভোট ব্যাঙ্কের রাজনীতিতেই আটকে রয়েছেন ৷ এই আইনের প্রয়োজনীয়তা বুঝছেন না ৷’

এখানেই শেষ নয়, বিরোধীদের উদ্দেশ্যে অমিত শাহের তোপ, ‘পাকিস্তানে বহু সংঘ্যালঘুকে হত্যা করা হচ্ছে ৷ সংখ্যালঘু হত্যায় বিরোধীরা কোথায় ৷ ভোটব্যাঙ্কের জন্য অন্ধ বিরোধীরা ৷ দলিত বাঙালির নাগরিকত্বে বিরোধিতা করছেন মমতা ৷ বিরোধিতা করাই বিরোধীদের অভ্যাস ৷’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

এখানেই শেষ নয়, বিরোধীদের উদ্দেশ্যে অমিত শাহের তোপ, ‘পাকিস্তানে বহু সংঘ্যালঘুকে হত্যা করা হচ্ছে ৷ সংখ্যালঘু হত্যায় বিরোধীরা কোথায় ৷ ভোটব্যাঙ্কের জন্য অন্ধ বিরোধীরা ৷ দলিত বাঙালির নাগরিকত্বে বিরোধিতা করছেন মমতা ৷ বিরোধিতা করাই বিরোধীদের অভ্যাস ৷ ৩৭০ বাতিল হজম হয়নি ৷ ভারতকে টুকরো করার আওয়াজ উঠছে ৷ অখিলেশ-লালু বিজেপি বিরোধিতা করুন ৷’ শুধু বিরোধীরাই নয়, আন্দোলনকারীদের উদ্দেশ্যে অমিত শাহের হুঁশিয়ারি, ‘ভারত বিরোধিতা করবেন না ৷ দেশবিরোধী কথা বললেই জেল ৷’

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
মমতা-রাহুলকে CAA বোঝাবেন অমিত শাহ, যেকোনও ফোরামে আমন্ত্রণ
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল