TRENDING:

Ajit Pawar Death Update: বারামতী থেকেই প্রথম বার সাংসদ, টানা আটবার বিধায়ক! চেনা মাটিতেই ভয়ঙ্কর পরিণতি বারামতীর অজিত দাদার

Last Updated:

বারামতীর দাদাও বলা হত তাঁকে৷ কারণ একেবারে নিচুতলার রাজনৈতিক কর্মী এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগ ছিল তাঁর৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বারামতীর দাদা বলা হত তাঁকে৷ ১৯৯১ সাল থেকে পুণে জেলার বারামতীর জনপ্রতিনিধি তিনি৷ ২০২৪ সালেও বারামতী থেকেই টানা অষ্টমবার বিধায়ক নির্বাচিত হয়েছিলেন অজিত পওয়ার৷ বারামতীর মানুষ তাঁকে সংসদেও পাঠিয়েছেন৷ সেই বারামতীতেই বুধবার ভেঙে পড়ল অজিত পওয়ারের বিমান৷ যে বারামতীর মাটির সঙ্গে নিবিড় যোগ ছিল তাঁর, সেখানেই তাঁর জন্য অপেক্ষা করেছিল ভয়ঙ্কর পরিণতি৷
বারামতীর রাজনীতিতে বরাবর দাপট ছিল অজিত পাওয়ারের৷
বারামতীর রাজনীতিতে বরাবর দাপট ছিল অজিত পাওয়ারের৷
advertisement

মঙ্গলবার পরিকাঠামো বিষয়ক ক্যাবিনেট কমিটির বৈঠকে যোগ দিতে মুম্বইয়ে ছিলেন অজিত পওয়ার৷ বুধবার সকালে চার্টার্ড বিমানে নিজের নির্বাচনী কেন্দ্র বারামতীর উদ্দেশ্যে রওনা দেন তিনি৷ পওয়ারের সঙ্গে ছিলেন তাঁর ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী এবং একজন সহায়ক৷ এ ছাড়াও পাইলট সহ দুই বিমানকর্মী ছিলেন ওই চার্টার্ড বিমানে৷ কিন্তু বারামতী পৌঁছনোর আগেই সকাল ৮.৪৫ মিনিট নাগাদ ঘন কুয়াশার মধ্যে পার্বত্য এলাকায় ভেঙে পড়ে ওই চার্টার্ড বিমানটি৷ মাটিতে আছড়ে পড়ার পরই প্রবল বিস্ফোরণে বিমানটিতে আগুন ধরে যায়৷

advertisement

১৯৫৯ সালের ২২ জুলাই জন্মগ্রহণ করেন অজিত পওয়ার৷ মহারাষ্ট্রের রাজনীতিতে তিনি অজিত দাদা নামেই পরিচিত ছিলেন৷ বারামতীর দাদাও বলা হত তাঁকে৷ কারণ একেবারে নিচুতলার রাজনৈতিক কর্মী এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগ ছিল তাঁর৷ মহারাষ্ট্রের মানুষের জন্য রাজ্য এবং সর্বভারতীয় স্তরে বিভিন্ন ইস্যুতে ক্রমাগত লড়াই করে গিয়েছেন অজিত পওয়ার৷

বারামতীর রাজনীতিতে বরাবরই দাপট ছিল অজিত পওয়ারের৷ ১৯৯১ সালে প্রথমবার বারামতীর সাংসদ নির্বাচিত হয়েছিলেন অজিত পওয়ার৷ এর পর ২০২৪ সাল পর্যন্ত টানা আট বার বারামতীর বিধায়ক নির্বাচিত হয়েছেন তিনি৷ এমন কি, কাকা শরদ পওয়ারের সঙ্গে মতবিরোধের জেরে এনসিপি দু ভাগ হয়ে গেলেও বারামতীতে অজিতের দাপট কমেনি৷ ২০২৪ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি এবং একনাথ শিন্ডের শিবসেনার সঙ্গে জোট বেঁধে লড়ে ৪১টি আসনে জয়ী হয়েছিল অজিত পাওয়ারের এনসিপি৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
রংটংয়ে বেড়াতে যাচ্ছেন?স্টেশনের ধারে ‘দাজুকা দোকান’, থেকে মোমো না খেলে আপনার বড় ‘মিস’
আরও দেখুন

সম্প্রতি মহারাষ্ট্রের পুরভোটের আগে অবশ্য ফের কাছাকাছি এসেছিলেন অজিত এবং শরদ৷ একজোট হয়ে পুণে এবং পিম্প্রি চিনছওয়াড় পুরসভায় লড়াই করেছিল অজিত এবং শরদপন্থী এনসিপি৷ তার পর পরই মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল অজিত পাওয়ারের৷ স্ত্রী সুনেত্রা এবং দুই পুত্র পার্থ এবং জয়কে রেখে গেলেন অজিত পাওয়ার৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Ajit Pawar Death Update: বারামতী থেকেই প্রথম বার সাংসদ, টানা আটবার বিধায়ক! চেনা মাটিতেই ভয়ঙ্কর পরিণতি বারামতীর অজিত দাদার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল