TRENDING:

বিদেশে যাবেন ডাক্তারি পড়তে, ভারতের পাসপোর্ট চান আফজল গুরুর ছেলে

Last Updated:

গালিবের স্বপ্ন, তিনি ডাক্তারি পড়তে বিদেশ যাবেন৷ তিনি জানিয়েচেন, তুরস্কে ডাক্তারি পড়তে যেতে চান তিনি, কিন্তু তাঁর কাছে পাসপোর্ট নেই৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: সংসদে জঙ্গি হামলার মূলচক্রী আফজল গুরুর ছেলে গালিব গুরু ভারতের পাসপোর্টের অনুরোধ করলেন৷ গালিবের আধার কার্ড রয়েছে৷ তাঁর বক্তব্য, তিনি গর্বিত ভারতীয়৷ তাই ভারতের পাসপোর্ট চান তিনি৷ গালিবের স্বপ্ন, তিনি ডাক্তারি পড়তে বিদেশ যাবেন৷ তিনি জানিয়েচেন, তুরস্কে ডাক্তারি পড়তে যেতে চান তিনি, কিন্তু তাঁর কাছে পাসপোর্ট নেই৷
advertisement

১৮ বছরের গালিব বাস করেন জম্মু-কাশ্মীরের বারামুলায়৷ ডাক্তারি পড়ার জন্য আন্তর্জাতিক স্কলারশিপ পেতে পাসপোর্ট প্রয়োজন৷ গালিবের কথায়, 'আমার পাসপোর্ট পাওয়া উচিত৷ আমার কাছে আধার কার্ড আছে৷ পাসপোর্ট পেয়ে গেলে, আমি আন্তর্জাতিক স্কলারশিপ পেতে পারি৷ আমি যদি এখানে সুযোগ না-পাই, তা হলে বিদেশ যাবো৷ তুরস্কে একটি কলেজ সম্ভবত আমায় স্কলারশিপ দেবে৷'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হনুমান মন্দির উদ্বোধনে বিরাট চমক, শোভাযাত্রায় অংশ নিল আট থেকে আশি, উপচে পড়ল মানুষের ঢল, কোথায় জানেন?
আরও দেখুন

আফজল গুরুর ফাঁসি হয়ে গিয়েছে ২০১৩ সালে৷ আফজল গুরুর ছেলে গালিব দ্বাদশ শ্রেণির পরীক্ষায় দারুণ ফল করেছে৷ ৮৮ শতাংশ নম্বর পেয়ে পাস করেন গালিব আফজল গুরু। ৫০০-র মধ্যে ৪৪১। ২০১৬ সালে দশম শ্রেণির পরীক্ষায় দুর্দান্ত ফল করে সকলের নজর কাড়ে গালিব। সে বার ৯৫ শতাংশ নম্বর পেয়ে জম্মু-কাশ্মীরে ১৯তম স্থান অধিকার করেছিল সে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
বিদেশে যাবেন ডাক্তারি পড়তে, ভারতের পাসপোর্ট চান আফজল গুরুর ছেলে