স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গাড়ি দুটির গতির পরিমাণ একটাই ছিল যে ট্রাকের সামনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। অন্যদিকে প্রাইভেট গাড়ি কার্যত দুমড়ে মুচড়ে গিয়েছে। ঘটনাস্থলে মৃত্যু হয়েছে ৬ জনের।
আরও পড়ুন: ঘুমের মধ্যেই জীবন্ত চাপা পড়ল ২ হাজার মানুষ! সকলের মৃত্যু নিশ্চিত! ভয়ঙ্কর ঘটনায় শিউরে উঠল বিশ্ব
রবিবার সকাল পৌনে ছ’টা নাগাদ ঘটনাটি ঘটে যখন গোটা পরিবার ম্যাঙ্গালুরু থেকে ফিরছিল। নিহতরা হলেন সুনন্দ (৪০), নারায়ণস্বামী (৫০), নেত্রা (২৫), রবি কুমার (৩০), চেথান (৭) এবং গুণশেকর (২৮)। মৃতরা সবাই বেঙ্গালুরু গ্রামীণ জেলার দেবনাহল্লির বাসিন্দা।
advertisement
ঘটনাস্থলে স্থানীয় পুলিশ এসে দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এই দুর্ঘটনার কারণে ওই এলাকায় দীর্ঘক্ষণ যান চলাচল বিপর্যস্ত হয়ে পড়ে। ঘটনাস্থলে ফরেন্সিক টিম এসে নমুনা সংগ্রহ করছে। কীভাবে দুর্ঘটনাটি ঘটল, তা জানতে তদন্ত করছে পুলিশ আধিকারিকরা।
