কেন কৌতুকশিল্পী বীর দাসের কবিতা তিনি উল্লেখ করেছেন এক্স হ্যান্ডলে বুধবার তা উল্লেখ করলেন অভিষেক। ‘Two India’ কবিতা পাঠ করে দক্ষিণপন্থীদের বিরাগভাজন হয়েছিলেন কৌতুকশিল্পী বীর দাস। ২০২১ সালে আমেরিকার কেনেডি সেন্টারে যে কবিতা পাঠ করে বিরাগভাজন হন তিনি। সেটিরই উল্লেখ করে অভিষেক বলেন, ‘‘আমি এমন ভারতের নাগরিক, যেখানে একদিকে ‘এক ভারত, শ্রেষ্ঠ’ ভারতের প্রচার হয়, আর অন্য দিকে মাতৃভাষা কাউকে সন্দেহের পাত্র করে তোলে। বাংলায় কথা বললে কেউ বাংলাদেশি হয়ে যান, মাছ খেলে মুঘল বলে দাগিয়ে দেওয়া হয় ৷’’
advertisement
আরও পড়ুন– ঠিক যেন রক্তধারা ! অ্যান্টার্কটিকায় একটি জলপ্রপাত আছে যার রক্তবর্ণ দেখে চমকে উঠবেন
বুধবার সকালে অভিষেক উল্লেখ করেন তাঁর এক্স হ্যান্ডেলে, ‘‘আহা, দুই ভারতের সৌন্দর্য – একটিতে, একজন কৌতুকাভিনেতাকে ‘দুই ভারত’ বিভাজন সম্পর্কে কথা বলার জন্য প্রশ্ন করা হয়। অন্যটিতে, একই বিতর্ক একটি সফর ঘোষণার জন্য নিখুঁত জনসংযোগ হয়ে ওঠে। গণতন্ত্রের রসবোধ আছে। আপনার ঘরভর্তি অনুষ্ঠান এবং সামনের দিকে একটি দুর্দান্ত সফরের শুভেচ্ছা @thevirdas!”
