TRENDING:

ভোটের দামামা, ৬ আসনে প্রার্থী ঘোষণা সঙ্গে কংগ্রেসের সঙ্গে জোট না করার সিদ্ধান্ত কেজরিওয়ালের

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: আসন্ন লোকসভা নির্বাচনে নয়াদিল্লিতে প্রার্থী তালিকা প্রকাশ করল আম আদমি পার্টি । কংগ্রেসের সঙ্গে মহাজোটে যোগ দেবে না, আগেই জানিয়েছিল কেজরিওয়ালের দল । গতকালই নির্বাশন কমিশন জানিয়েছে নির্ধারিত তারিখেই নির্বাচন হতে চলেছে ।
advertisement

পূর্ব দিল্লি থেকে আপের হয়ে লড়বেন অতিশী, দক্ষিণ দিল্লিতে আপ প্রার্থী রাঘব চড্ডা, চাদনী চৌক থেকে পঙ্কজ গুপ্তা, উত্তর-পূর্ব দিল্লি থেকে দিলীপ পান্ডে, উত্তর-পশ্চিম দিল্লি থেকে গুগন সিং ও নয়া দিল্লি থেকে লড়বেন ব্রজেশ গয়াল।

আপ নেতা গোপাল রাই জানিয়েছেন কংগ্রেসের সঙ্গে মতের অমিলের জন্যই মহাজোটে থাকছে না । আপের মতে রাহুল গান্ধির সঙ্গে আলোচনা করেও কোনওরকম সিদ্ধান্তে আসতে পারেননি অরবিন্দ কেজরিওয়াল।

advertisement

ব্রিগেডে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী মঞ্চেও উপস্থিত ছিলেন কেজরিওয়াল ও তখনও দুই দলের মধ্যে জোট গঠনের জন্য আর্জি জানান হয়েছিল তবে দলীয় সূত্রের খবর কংগ্রেসের একাংশ আপের সঙ্গে জোটের বিষয়টির বিরোধীতা করেছে।

সেরা ভিডিও

আরও দেখুন
কখনও চা-শ্রমিকদের সঙ্গে গল্প জুড়ছেন, কখনও তাঁদের সঙ্গে খেতে বসছেন, চা বাগানে বাইক নিয়ে জনসংযোগ তৃণমূল প্রার্থীর
আরও দেখুন

কংগ্রেস সরকারের দূর্নীতি দমন আন্দোলনের ফলে সূচনা হয়েছিল আম আদমি পার্টির । ২০১৩ সালে দিল্লিতে ক্ষমতায় আসে কেজরিওয়ালের দল, তবে লোকপাল বিল প্রসঙ্গে ক্ষমতা ছেড়েছিলেন তিনি । দু'বছর পরে কংগ্রেসকে হারিয়ে একক সংখ্যাগরিষ্ঠাতা নিয়ে দিল্লিতে ফের সরকার গড়েছিল আপ ।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
ভোটের দামামা, ৬ আসনে প্রার্থী ঘোষণা সঙ্গে কংগ্রেসের সঙ্গে জোট না করার সিদ্ধান্ত কেজরিওয়ালের