TRENDING:

Bengaluru | Serial Killer: শহরে সিরিয়াল কিলার আতঙ্ক! ৩ মাসে ৩ বার প্লাস্টিকের ড্রাম থেকে উদ্ধার মহিলার ক্ষতবিক্ষত দেহ

Last Updated:

প্রথম এভাবে ড্রামে মহিলার দেহ ফেলে রেখে চলে যাওয়ার ঘটনাটি ঘটে গত ৬ ডিসেম্বর। তখন ট্রেনের ভিতরে রাখা একটি ড্রামের মধ্যে থেকে এক মহিলার পচাগলা দেহ উদ্ধার হয়। তার পর গত ৪ জানুয়ারি, বেঙ্গালুরুর যশবন্তপুর রেল স্টেশনে প্লাটফর্মে রাখা একটি ড্রামের মধ্যে এক মহিলার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বেঙ্গালুরু: সামনেই কর্নাটকের বিধানসভা নির্বাচন। আর তার আগেই সে রাজ্যের রাজধানী ও সংলগ্ন এলাকায় শুরু হয়েছে সিরিয়াল কিলার আতঙ্ক। গত সোমবার সকালে বেঙ্গালুরুর রেল স্টেশনের একটি নীল প্লাস্টিক ড্রাম থেকে উদ্ধার হয় এক মহিলার মৃতদেহ। তবে এই প্রথম নয়, এর আগে গত জানুয়ারি ও ডিসেম্বরেও একই ভাবে কিন্তু দুই ভিন্ন জায়গা থেকে দুই মহিলার দেহ উদ্ধার হয়েছিল। এরপরেই সে রাজ্যের বিরোধী দল কংগ্রেস সুর তুলতে শুরু করেছে, খোদ রাজধানীতে হেলায় ঘুরে বেড়াচ্ছে সিরিয়াল কিলার। প্রশাসন খুনের কিনারা করতে ব্যর্থ।
advertisement

জানা গিয়েছে, গত বছরের ডিসেম্বরের পর থেকে ৩ বার প্লাস্টিকের ড্রামে তিন মহিলার দেহ পাওয়া গিয়েছে।

আরও পড়ুন: বড় খবর, শান্তিতে নোবেল পেতে পারেন নরেন্দ্র মোদি! কী বললেন প্রাইজ কমিটির সদস্য?

সাম্প্রতিকতম ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর বাইয়াপ্পানাহল্লি রেলস্টেশনের কাছে। কাপড় গুঁজে ঢাকনা দিয়ে লাগানো অবস্থায় পাওয়া গিয়েছিল লাশ রাখা প্লাস্টিকের ড্রামটি।

advertisement

যদিও এই খুনের কিনারা করা হয়েছে বলে দাবি করেছে বেঙ্গালুরু পুলিশ। তাঁদের দাবি, বেঙ্গালুরুতে নিজের স্বামী আফরোজের সঙ্গে থাকতেন নিহত তমান্না। তমান্না বিহারের আরারিয়ার বাসিন্দা। কিন্তু, কিছুদিন আগে স্বামীকে ছেড়ে আত্মীয় ইন্তেকাবের সঙ্গে পালিয়ে যায় সে। আফরোজের ভাই কামালই গত ১২ ফেব্রুয়ারি তাঁর বৌদি তমান্নাকে খুন করে তাঁর দেহ প্লাস্টিকের ড্রামে ভরে স্টেশন চত্বরে ফেলে রেখে চলে যায় বলে দাবি পুলিশের।

advertisement

আরও খবর: রাজ্য শিক্ষায় UNESCO যোগ! 'গর্বিত' মমতা বন্দ্যোপাধ্য়ায় বৈঠকেও তুললেন সেই কথা

প্রথম এভাবে ড্রামে মহিলার দেহ ফেলে রেখে চলে যাওয়ার ঘটনাটি ঘটে গত ৬ ডিসেম্বর। তখন ট্রেনের ভিতরে রাখা একটি ড্রামের মধ্যে থেকে এক মহিলার পচাগলা দেহ উদ্ধার হয়।

সেরা ভিডিও

আরও দেখুন
হনুমান মন্দির উদ্বোধনে বিরাট চমক, শোভাযাত্রায় অংশ নিল আট থেকে আশি, উপচে পড়ল মানুষের ঢল, কোথায় জানেন?
আরও দেখুন

তার পর গত ৪ জানুয়ারি, বেঙ্গালুরুর যশবন্তপুর রেল স্টেশনে প্লাটফর্মে রাখা একটি ড্রামের মধ্যে এক মহিলার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Bengaluru | Serial Killer: শহরে সিরিয়াল কিলার আতঙ্ক! ৩ মাসে ৩ বার প্লাস্টিকের ড্রাম থেকে উদ্ধার মহিলার ক্ষতবিক্ষত দেহ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল