TRENDING:

Cafe Coffee Day Founder Siddhartha: 'আমি আর চাপ নিতে পারছি না', সিদ্ধার্থর গাড়িতে মিলল চিঠি

Last Updated:

VG Siddhartha Missing: সিদ্ধার্থর গাড়ি থেকে পাওয়া গেল একটি চিঠি৷ তাতে লেখা, 'অনেক চেষ্টা করেও লাভজনক একটি ব্যবসার মডেল তৈরি করতে পারলাম না৷ আমি ব্যর্থ৷ অনেক মানুষের আমার উপর বিশ্বাস ভঙ্গ করার জন্য আমায় ক্ষমা করবেন৷'

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বেঙ্গালুরু: সোমবার সন্ধে থেকেই নিখোঁজ ক্যাফে কফি ডে-র কর্ণধার ভিজি সিদ্ধার্থ৷ দীর্ঘ তল্লাশির পরেও এখনও তাঁর কোনও হদিশ নেই৷ এ বার ক্রমেই জোরাল হচ্ছে আত্মহত্যার তত্ত্ব৷ সিদ্ধার্থর গাড়ি থেকে পাওয়া গেল একটি চিঠি৷ তাতে লেখা, 'অনেক চেষ্টা করেও লাভজনক একটি ব্যবসার মডেল তৈরি করতে পারলাম না৷ আমি ব্যর্থ৷ অনেক মানুষের আমার উপর বিশ্বাস ভঙ্গ করার জন্য আমায় ক্ষমা করবেন৷'
advertisement

ভিজি সিদ্ধার্থ ঠিক কী লিখেছেন চিঠিতে? চিঠিতে লেখা, 'আমি আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করেছি৷ অনেক দিন ধরে লড়াই করেছি৷ কিন্তু আজ আমি ছেড়ে দিলাম৷ আমার প্রাইভেট ইক্যুইটি পার্টনারদের মধ্যে একজন আমায় ক্রমাগত শেয়ার বিক্রির জন্য চাপ দিচ্ছে৷ সেই চাপ আর নিতে পারছি না৷ আপনাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ, নতুন ম্যানেজমেন্টের সঙ্গে এই ব্যবসাকে এগিয়ে নিয়ে যান৷ শক্ত থাকুন৷ আমার টিম, অডিটর ও সিনিয়র ম্যানেজমেন্ট আমার আর্থিক লেনদেনের বিষয়ে কিছু জানেন না৷ এই তথ্যগুলি আমি কারও সঙ্গে কোনও দিনও শেয়ার করিনি, এমনকী পরিবারের সঙ্গেও নয়৷ কিন্তু কাউকে ঠকানোর কোনও ইচ্ছে বা উদ্দেশ্য আমার ছিল না৷ একজন উদ্যোগপতি হিসেবে আমি ব্যর্থ৷'

advertisement

advertisement

সোমবার সন্ধে থেকে রহস্যজনক ভাবে নিখোঁজ ভারতের বৃহত্তম কফি চেন, 'ক্যাফে কফি ডে'-এর কর্ণধার ভি জি সিদ্ধার্থ৷ ভারতের প্রাক্তন বিদেশমন্ত্রী এসএম কৃষ্ণর জামাই সিদ্ধার্থকে শেষবার দেখা যায় বেঙ্গালুরু থেকে ৩৭৫ কিমি দূরে ম্যাঙ্গালোরে নেত্রবতী নদীর ব্রিজে৷ ড্রাইভার জানিয়েছেন, ব্রিজে গাড়ি থামিয়ে সিদ্ধার্থ নেমে যান৷ তারপর আর ফেরেননি৷ তাঁর হদিশও পাওয়া যায়নি৷ ফোন সুইচড অফ৷

advertisement

বেঙ্গালুরুতে প্রাক্তন বিদেশমন্ত্রী এসএম কৃষ্ণর বাড়িতে গিয়েছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা৷ নেত্রবতী নদীতে ডুবুরি ও হেলিকপ্টারের মাধ্যমে তল্লাশি চলছে৷ দেড় ঘণ্টা মতো কেটে যাওয়ার পর ড্রাইভার গাড়ি থেকে নেমে খোঁজাখুঁজি শুরু করেন৷ কিন্তু সিদ্ধার্থের কোনও খোঁজ পাওয়া যায়নি বলে দাবি তাঁর৷ এরপরই সিদ্ধার্থের পরিবারের লোকেরা পুলিশে খবর দেন৷ গোটা কর্নাটক জুড়ে বড় তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ৷ ড্রাইভার পুলিশকে বলেছেন, 'কোটেকারের কাছে ব্রিজে গাড়ি থেকে নামার সময় কারও সঙ্গে ফোনে কথা বলছিলেন সিদ্ধার্থ৷'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
রংটংয়ে বেড়াতে যাচ্ছেন?স্টেশনের ধারে ‘দাজুকা দোকান’, থেকে মোমো না খেলে আপনার বড় ‘মিস’
আরও দেখুন

এই মুহূর্তে সিদ্ধার্থের সব আত্মীয় জড়ো হয়েছেন বেঙ্গালুরুতে এসএম কৃষ্ণর বাড়িতে৷ সিদ্ধার্থের সঙ্গে এসএম কৃষ্ণর বড় মেয়ে মালবিকার বিয়ে হয়৷ তাঁর দুই ছেলেও আছে৷ ক্যাফে কফি ডে ছাড়াও একটি হসপিটালিটি চেন রয়েছে তাঁর৷ সেরাই ও সিসাদায় সাত তারা হোটেলে৷ ১৯৯০ সালে ক্যাফে কফি ডে নামে একটি ছোট ক্যাফে খোলেন তিনি৷ বর্তমানে যা আন্তর্জাতিক ব্র্যান্ড৷ ১০ হাজার কর্মী সারা দেশে কাজ করেন ক্যাফে কফি ডে-তে৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Cafe Coffee Day Founder Siddhartha: 'আমি আর চাপ নিতে পারছি না', সিদ্ধার্থর গাড়িতে মিলল চিঠি