TRENDING:

মধ্যপ্রদেশ : বাধ্য হয়েই চাষের টমেটো রাস্তায় ফেলে নষ্ট করল কৃষক

Last Updated:

উত্পাদিত টেমেটোর পর্যাপ্ত দাম না পেয়ে মধ্যপ্রদেশের এক কৃষক বাধ্য হয়ে ১০০ বাক্স টমেটো রাস্তায় ফেলে দিল । ১০০ বাক্স টমেটোর দাম মাত্র ৬৮০ টাকা ধার্য করে পাইকারী ব্যবসায়ী ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ভোপাল: উত্পাদিত টেমেটোর পর্যাপ্ত দাম  না পেয়ে মধ্যপ্রদেশের এক কৃষক বাধ্য হয়ে ১০০ বাক্স টমেটো রাস্তায় ফেলে দিল । ১০০ বাক্স টমেটোর দাম মাত্র ৬৮০ টাকা ধার্য করেছে মহাজন ।
advertisement

আরও পড়ুন : তেলের দাম বৃদ্ধিতে এবার রাশ টানতে চলেছে কেন্দ্র

আমন গ্রামের বাসিন্দা , ২৬ বছরের কৃষক বাক্স পর্তি ৪০ টাকা করে পেয়েছে । মোট মূল্য ৪ হাজার টাকা কিন্তু ৩৩২০ বাদ দিয়ে মোট ৬৮০ টাকা কৃষকের উত্পাদিত ফসলের মূল্য । বৃহস্পতিবার পাপ্পু মহাজনের কাছ থেকে পাওয়া রসিদে দেখা যায়, ২৫০০ টাকা গাড়ি ভাড়া, ৫০০ টাকা শ্রমিক বাবদ এবং অন্যান্য খরচ বাবদ ৩২০ টাকা বাদ দেওয়া হয়েছে ।

advertisement

পাপ্পু জানায় দ্বাদশ শ্রেণির পর লেখাপড়া ছেড়ে দেয় সংসারের হাল ধরতে ও বাবার হাত শক্ত করতে । ৪ একর জমিতে কঠোর পরিশ্রম করে ফসল ফলিয়ে । এই রকম পারিশ্রমিক সে পাবে তা ভাবতে পারেনি ।

আরও পড়ুন :  ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত পরিবার

advertisement

পাপ্পুই একমাত্র কৃষক নয় যে এই সমস্যার শিকার আরও অনেকেই আছে যারা এই সমস্যায় জেরবার । আমনের আরও এক কৃষক ৪৫ বছরের বৃজেশ কুমার জানিয়েছে চাষবাষ করার জন্য ব্যাঙ্ক থেকে ৬ লক্ষ টাকা ঋণ নিয়েছে । এখন পরিস্থিতি যা উত্পাদিত টমেটো ফেলে দিতে হবে, এত কম দাম যদি পায় ঋণ শোধই বা হবে কী করে, বা সংসারই চলবে কী করে । ঋণদাতাদের চাপে এবার তাকে হয়তো আত্মহত্যার পথ বেছে নিতে হবে ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
স্কুলের দেওয়ালে সচেতনতার পাঠ! বাঁকুড়ার বিদ্যালয়ের প্রাক্তনীদের ছকভাঙা উদ্যোগ
আরও দেখুন

সমস্যার অন্যতম কারণ এলাকায় কোনও হিমঘর নেই যাতে পচনশীল খাদ্য দ্রব্য সঞ্চিত রাখা যায় । এলাকার অন্যান্য কৃষকের অভিযোগ বারবার রাজ্য সরকারকে হিমঘরের অনুরোধ করেও কোনও ফল পাওয়া যায়নি । স্বাভাবিক ভাবেই তারা হতাশাগ্রস্ত ।

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
মধ্যপ্রদেশ : বাধ্য হয়েই চাষের টমেটো রাস্তায় ফেলে নষ্ট করল কৃষক