প্রাথমিক পাওয়া খবর অনুযায়ী, অন্তত ১৫টি গাড়ি পুরোপুরি নয়তো আংশিক ভাবে বরফের নীচে চাপা পড়ে রয়েছে৷ এ দিন বিকেলে এই তুষারধস শুরু হয়৷
এই দুর্যোগের খবর পাওয়ার পর পরই উদ্ধার অভিযান শুরু হয়৷ পুলিশ, সেনাবাহিনী, বিআরও ছাড়াও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং দ্রাস ও সোনমার্গ জেলা প্রশাসন উদ্ধারকাজে হাত লাগিয়েছে৷ পুলিশ জানিয়েছে, দ্রাস জেলার অন্তর্গত জোজিলা পাসের ক্যাপ্টেন টার্নে তুষারধসের কবলে পড়ে এই যানবাহনগুলি৷
advertisement
দ্রাসের সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট বিশাল অত্রি জানিয়েছেন, এই বিপর্যয়ে ৫ জনের মৃতদেহ ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে৷ মৃতদের মধ্যে তিন জন পুরুষ, একজন মহিলা এবং একটি শিশু রয়েছে৷ তিনি আরও জানান, কাশ্মীরের সোনমার্গ এবং লাদাখের দ্রাসের দিক থেকে দু পাশ থেকেই উদ্ধারকাজ চালানো হচ্ছে৷
যদিও কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন, এই বিপর্যয়ে সাত জনের মৃত্যু হয়েছে এবং পাঁচ জন আহত হয়েছেন৷ মৃতদের পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী৷
বিস্তারিত আসছে…
