TRENDING:

শীতের শুরুতে মুম্বই চিড়িয়াখানায় জন্ম ৩ পেঙ্গুইন শাবকের

Last Updated:

Penguins at Mumbai Zoo: শীতে বড়দিনের ছুটিতে তাদের দেখা পেতে উপচে পড়বে দর্শনার্থীদের ভিড়, আশা কর্তৃপক্ষের

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই : শীত আসছে। তার হাত ধরে এগিয়ে আসছে ইংরেজি বর্ষবরণের পর্বও। বছর শেষে এই আনন্দ উৎসবের মুহূর্তে সুসংবাদ মুম্বইয়ের চিড়িয়াখানায়৷ বায়কুল্লা পশুশালায় জন্ম হল তিন পেঙ্গুইন ছানার৷ শীতে বড়দিনের ছুটিতে তাদের দেখা পেতে উপচে পড়বে দর্শনার্থীদের ভিড়, আশা কর্তৃপক্ষের৷
advertisement

বায়োলজিস্ট তথা এই চিড়িয়াখানার জনসংযোগ আধিকারিক ডক্টর অভিষেক শতম জানিয়েছেন, ‘‘সম্প্রতি চিড়িয়াখানায় সন্তানের জন্ম দিয়েছে এক পেঙ্গুইন৷ তিন সদ্যোজাতর মধ্যে দু’টি ছেলে এবং একটি শাবক মেয়ে৷ তাদের নাম রাখা হয়েছে অ্যালেক্সা, ফ্ল্যাশ এবং বিঙ্গো৷ নতুন অতিথিদের দেখার জন্য দর্শনার্থীরা রোমাঞ্চিত৷’’

দর্শনার্থীদের ভিড় ক্রমশ বৃদ্ধির প্রসঙ্গে তিনি বলেন অক্টোবরে দীপাবলির সময় এক দিনে রেকর্ড সংখ্যক ৩১ হাজার দর্শনার্থী ভিড় করেন এই চিড়িয়াখানায়৷ এক দিনের নিরিখে বায়কুল্লা চিড়িয়াখানায় এখনও পর্যন্ত এটাই সর্বোচ্চ ভিড় দর্শনার্থীদের৷ সময়ের সঙ্গে সঙ্গে দর্শনার্থীদের সংখ্যা বৃদ্ধিতে বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনে রাজস্ব ভাণ্ডারও সমৃদ্ধ হয়েছে৷

advertisement

আরও পড়ুন : এই শহরে থাকতে আগ্রহী হলেই দেওয়া হবে ২৫ লক্ষ টাকা

advertisement

চিড়িয়াখানায় নবজাতক পেঙ্গুইনদের সর্বক্ষণ নজরদারিতে রাখা হয়েছে৷ তাদের জন্য জল ও বাতাস নিয়মিত পরিস্রুত করা হচ্ছে৷ বায়কুল্লায় মুম্বই চিড়িয়াখানার পোশাকি নাম বীরমাতা জীজাবাঈ ভোঁসলে উদ্যান৷ সম্প্রতি ১৬০ বছর পূর্ণ করেছে এই চিড়িয়াখানা৷ পশুপাখি ছাড়াও এই চিড়িয়াখানার আকর্ষণ প্রায় ৬ হাজার গাছ এবং ঐতিহাসিক নির্মাণ৷

সেরা ভিডিও

আরও দেখুন
এক পিস গোলাপ কত টাকায় উপহার দেন কাছের মানুষকে? এখানে মেলে ৫০ টাকায় ৫০ টি গোলাপ ফুল
আরও দেখুন

গত ১৯ নভেম্বর ১৬০ বছর পূর্ণ করেছে এই চিড়িয়াখানা৷ সেই উপলক্ষে প্রথম বার অনলাইন টিকিট কাটার ব্যবস্থা করা হয়েছে৷ এখন অনলাইন এবং অফলাইন দুভাবেই টিকিট কাটা যায় এই পশুশালায়৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
শীতের শুরুতে মুম্বই চিড়িয়াখানায় জন্ম ৩ পেঙ্গুইন শাবকের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল