TRENDING:

ভারত-পাক LOC থেকে আটক ১২ বছরের পাকিস্তানি নাবালক

Last Updated:

সীমান্তরেখার কাছ থেকে শুক্রবার ভারতীয় সেনাবাহিনীর হাতে ধরা পড়েছে ১২ বছরের এক পাকিস্তানি নাবালক ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#শ্রীনগর: সীমান্তরেখার কাছ থেকে শুক্রবার ভারতীয় সেনাবাহিনীর হাতে ধরা পড়েছে ১২ বছরের এক পাকিস্তানি নাবালক ৷ শুক্রবার সন্ধে নাগাদ  জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলার নৌসেরা সেক্টরের কাছে সন্দেহভাজন নাবালককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে সেনা জওয়ানরা ৷
advertisement

নাবালকের নাম আশফাক আলি চৌহান।  বালুচ রেজিমেন্টের অবসরপ্রাপ্ত সেনা হুসেন মালিক ছেলে অনুপ্রবেশকারী ওই নাবালক বলে জানা গিয়েছে ৷ সেনা বাহিনীর তরফে জানানো হয়েছে গতকাল সন্ধেবেলা নিয়ন্ত্ররেখার কাছে তাকে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করতে দেখা যায় ৷ এরপর তাকে আটক করেছে ভারতীয় সেনাবাহিনী ৷

সেরা ভিডিও

আরও দেখুন
স্কুলের দেওয়ালে সচেতনতার পাঠ! বাঁকুড়ার বিদ্যালয়ের প্রাক্তনীদের ছকভাঙা উদ্যোগ
আরও দেখুন

অনুমান করা হচ্ছে পাক সেনাবাহিনীর সম্মতি সহ জঙ্গিরা নাবালককে পাঠিয়েছিল অনুপ্রবেশের রাস্তা খতিয়ে দেখার জন্য ৷ চর হিসেবে তাকে পাঠানো হয়েছিল বলে সন্দেহ করা হচ্ছে ৷ অনুপ্রবেশের পথ দেখার জন্য ও ভারতীয় সেনাবাহিনীর কী গতিবিধি তা দেখে আসার জন্য তাকে মূলত পাঠানো হয়েছিল বলে মনে করা হচ্ছে ৷ নাবালককে জম্মু-কাশ্মীরের পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
ভারত-পাক LOC থেকে আটক ১২ বছরের পাকিস্তানি নাবালক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল