আরও পড়ুন
ফিল্ম রিভিউ: গুপ্তধনের অছিলায়, ছোটবেলা খুঁজে পাওয়া
‘অংরেজি মে কহেতে হ্যায়’ ছবিটা একেবারেই অভিনয়ের ছবি ৷ যা কিনা সঙ্গ পেয়েছে ভালো চিত্রনাট্যের ৷ আর সেদিক থেকে প্রথম ছক্কাটা মেরেছেন সঞ্জয় মিশ্রা ৷ ছবির প্রথম ভাগ ও দ্বিতীয়ভাগে নিজের অভিব্যক্তিকে একেবারে পালটে দিয়ে, একই ছবিতে দু’ধরণের অভিনয় ক্ষমতাকে সামনে এনেছেন সঞ্জয় ৷ তবে পাশাপাশি একাবলী খান্না, অংশুমান, শিবানীও এককথায় অসাধারণ ৷ তবে খুব অল্প পরিসরে থাকলেও, আলাদা করে নজর কেড়েছেন অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী ৷ বলা যেতে এই ছবির অনুঘটকের কাজটাই করেছেন পঙ্কজ ৷
advertisement
আরও পড়ুন, ফিল্ম রিভিউ: মূল দৃষ্টি সম্পর্কে, কোণে পরে রইল থ্রিলার
স্বামী, স্ত্রী ৷ একঘেঁয়ে জীবন ৷ সংসার ৷ আর তারই মাঝে স্ত্রী খুঁজে বেড়াচ্ছে হারিয়ে যাওয়া ভালোবাসাকে ৷ কিন্তু স্বামীর কাছে তা যেন অজানা ৷ বিয়ের পর, সন্তানের পর ভালোবাসা থাকে নাকি? এই প্রশ্নের উত্তর খোঁজা থেকেই শুরু হয়েছে অংরেজি মে কহেতে হ্যায় ৷ যার উত্তর খুঁজতে গিয়ে ঢুকে পড়ে, ভালোবাসার অন্য চিত্র ৷ টিউমারে আক্রান্ত স্ত্রীয়ের প্রতিদিনকে ভালোবাসায় ভরে দিচ্ছেন তাঁর স্বামী ৷ দুই বিপরীত চিত্রকে পাশাপাশি ফ্রেমে ধরেই ছবির গল্প এগিয়েছেন ছবির পরিচালক ৷ আর সেখানেই মুন্সিয়ানা বা বলা যায় ছবিটিকে উপভোগ্য করে তুলেছে ৷ সঙ্গে বার্তা দিয়েছে, ভাষা যাই হোক, প্রিয়জনকে ভালোবাসেন সেটা উচ্চারিত হোক হৃদস্পদনের মতোই বার বার ৷
