TRENDING:

প্রস্তুতি কেমন ? ব্রিগেড পরিদর্শনে মমতা বন্দ্যোপাধ্যায়

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ঐতিহাসিক সভার অপেক্ষায় ব্রিগেড ৷ দু'দিন আগে থেকেই রাজ্যের বিভিন্ন জেলা থেকে ব্রিগেডে যোগ দিতে কলকাতা পৌঁছে গেছেন বহু তৃণমূল কর্মী-সমর্থক। সল্টলেকের সেন্ট্রাল পার্ক, কসবার গীতাঞ্জলি স্টেডিয়াম-সহ বিভিন্ন জায়গায় ক্যাম্প করা হয়েছে তাঁদের জন্য।
advertisement

আরও পড়ুন: NRS-এ কুকুর খুন ! বিস্ফোরক টলিউডের তারকারা ! দেখুন ভিডিও--

শনিবার তৃণমূল কংগ্রেসের ব্রিগেড সমাবেশ। তার আগে প্রস্তুতি জমজমাট। বুধবার থেকেই কাতারে কাতারে তৃণমূল কর্মী সমর্থক পৌঁছচ্ছেন কলকাতায়।

আরও পড়ুন: পূর্ণ গতিতে ছুটল ইস্ট-ওয়েস্ট মেট্রো

ভিভিআইদের জন্য ব্রিগেডে ত্রিস্তরীয় নিরাপত্তা ৷ ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হবে ব্রিগেড ৷ মুখ্যমন্ত্রীদের বিমানবন্দরে স্বাগত জানাবেন মন্ত্রীরা ৷ নেতাদের বিমানবন্দর থেকে সভায় আনবেন সাংসদরা ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
টাকার অভাবে ফিরতে হচ্ছিল খালি হাতে, খুদেদের শখ মেটাতে উদয় থানার বড়বাবু!
আরও দেখুন

এই ব্রিগেড সমাবেশকে ঘিরে কলকাতা জুড়ে তৃণমূলের সাজো সাজো রব। জোরকদমে চলছে প্রস্তুতি ৷ এদিন প্রস্তুতি খতিয়ে দেখতে ব্রিগেড পরিদর্শনে যান তৃণমূলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সমাবেশে থাকবে ৫টি মঞ্চ। মূল মঞ্চে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়-সহ জাতীয় নেতারা।

বাংলা খবর/ খবর/কলকাতা/
প্রস্তুতি কেমন ? ব্রিগেড পরিদর্শনে মমতা বন্দ্যোপাধ্যায়