TRENDING:

Breaking: লাইনচ্যুত মালদহ টাউন-নয়াদিল্লি নিউ ফরাক্কা এক্সপ্রেস, মৃত ৬, আহত একাধিক

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#রায়বেরেলি: উত্তরপ্রদেশের রায়বেরেলিতে লাইনচ্যুত মালদহ টাউন-নয়াদিল্লি নিউ ফরাক্কা এক্সপ্রেস। বেলাইন ট্রেনের ইঞ্জিন-সহ পাঁচ কামরা। মৃত ৬। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। ঘটনাস্থলে রেল ও এনডিআরএফ দল।
advertisement

আরও পড়ুন: পুজোর আগেই বদলে ফেলুন ভাগ্য, সঙ্গে রাখুন এই জিনিসটি

ট্রেন দুর্ঘটনায় মৃত ৬ যাত্রী ৷ মৃত দুই শিশু, মহিলা-সহ ৬ যাত্রী ৷ দুর্ঘটনায় আহত বেশ কয়েকজন যাত্রী ৷ স্থানীয় হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে ৷ সকাল ৬:০৫ নাগাদ দুর্ঘটনা ঘটে ৷ ঘটনাস্থলে রেলের উদ্ধারকারী দল ৷ উদ্ধারকাজ শুরু করে দিয়েছে এনডিআরএফ ৷ কামরায় কেউ আটকে আছেন কিনা দেখা হচ্ছে ৷ লাইনে যান্ত্রিক ত্রুটি থাকায় দুর্ঘটনা, প্রাথমিকভাবে এমনই অনুমান রেলের ৷

advertisement

আরও পড়ুন: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘তিতলি’, পুজোর আগেই লণ্ডভণ্ড হতে পারে কলকাতা

সেরা ভিডিও

আরও দেখুন
ধোনি থেকে রিচা- জঙ্গলমহলের কিশোরীরা হাতে তুলে নিচ্ছে ক্রিকেট ব্যাট, নজরে দেশের জার্সি
আরও দেখুন

জরুরি হেল্পলাইন নং চালু করেছে রেল ৷ দীনদয়াল উপাধ্যায় স্টেশনে হেল্পলাইন চালু ৷ হেল্পলাইন নং- ০৫৪১২২৫৪১৪৫, হেল্পলাইন নং- ০২৭৭৩৬৭৭

বাংলা খবর/ খবর/দেশ/
Breaking: লাইনচ্যুত মালদহ টাউন-নয়াদিল্লি নিউ ফরাক্কা এক্সপ্রেস, মৃত ৬, আহত একাধিক