TRENDING:

আরাধ্য দেবীর সামনে নিজের জিভ কেটে পুজো দিলেন গৃহবধূ

Last Updated:

মা দুর্গাকে জিভ কেটে উৎসর্গ করলেন মধ্যপ্রদেশের এক গৃহবধূ ৷ ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের মোরেনা জেলার তরসমা গ্রামে, বিজাসন মায়ের মন্দিরে ৷ বিজাসন মায়ের মন্দিরে দেবীর ৯ টি রূপের আরাধনা হয় ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মধ্য়প্রদেশ: মা দুর্গাকে জিভ কেটে উৎসর্গ করলেন মধ্যপ্রদেশের এক গৃহবধূ ৷ ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের মোরেনা জেলার তরসমা গ্রামের বিজাসন মায়ের মন্দিরে ৷ বিজাসন মায়ের মন্দিরে দেবীর ৯টি রূপেরই আরাধনা হয় ৷
advertisement

আরও পড়ুন : মহিলাদের হাতে বঁটি তুলে নেওয়ার নিদান দিলেন বিজেপি মন্ত্রী বাবুল

থোরসা থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসার জানিয়েছেন দেবীর আদি শক্তির ভক্ত ওই গৃহবধূ ৷ সন্ধেবেলায় পুজোর সময়েই নিজের জিভ কেটে মায়ের সামনে উৎসর্গ করেছেন ৷ জানা গেছে এই ঘটনায় কেউ উৎসাহিত করেন-নি বা ইন্ধনও দেননি ৷ পুজো চলা কালীন এমন আকস্মিক ঘটনায় উপস্থিত ভক্তরা অবাক হন ৷

advertisement

আরও পড়ুন : উত্তরপ্রদেশ-রাজস্থানে বিধ্বংসী ধুলোঝড়ে মৃতের সংখ্য়া বেড়ে ১৩৫

সেরা ভিডিও

আরও দেখুন
ড্রোনে উড়ে এল ফুলের মালা! প্রচারেই চমকে দিয়ে হলফনামা দিলেন অভিষেক-ঘনিষ্ঠ সামিম আহমেদ
আরও দেখুন

অবিরত রক্তক্ষরণে গৃহবধূ অজ্ঞান হয়ে পড়লে মন্দিরে উপস্থিত লোকজনেরাই আহত গৃহবধূকে হাসপাতালে নিয়ে যান। খবর পাঠানো হয় তাঁর স্বামীকেও। হঠাৎ কেন তাঁর স্ত্রীর এমন পদক্ষেপ ? তা নিয়ে ধন্দে স্বামীও। হাসপাতাল সূত্রে খবর আহতের চিকিৎসা চলছে ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
আরাধ্য দেবীর সামনে নিজের জিভ কেটে পুজো দিলেন গৃহবধূ