TRENDING:

Offbeat: ৩,৫০,০০০ আউন্স স্তন্যদান! শারীরিক সমস্যাকে আশীর্বাদে রূপান্তরিত করে অপুষ্ট শিশুদের প্রাণরক্ষা তরুণীর

Last Updated:

Offbeat: ৪ মাসে তিনি দান করেছেন ১৫৯৯.৬৮ লিটার বা প্রায় ১৬০০ লিটার স্তনদুগ্ধ৷ বিশ্বে একক স্তনদাত্রী হিসেবে রেকর্ড করেছেন এলিজাবেথ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শারীরিক সমস্যাকেই আশীর্বাদে পরিণত করলেন মার্কিন তরুণী এলিজাবেথ অ্যান্ডারসন সিয়েরা৷ দুই সন্তানের এই মা এক বিরল রোগে আক্রান্ত৷ তাঁর শরীরে প্রোল্যাকটিন হরমোনের প্রভাব বেশি৷ ফলে অতিরিক্ত স্তন্যদুগ্ধ উৎপাদিত হয়৷ এই অসুবিধেকেই তিনি রূপান্তরিত করেছেন সুপ্রভাবে৷ মানবকল্যাণে তিনি ব্যবহার করেছেন তাঁর শারীরিক বিশেষত্বকে৷ ৪ মাসে তিনি দান করেছেন ১৫৯৯.৬৮ লিটার বা প্রায় ১৬০০ লিটার স্তনদুগ্ধ৷ বিশ্বে একক স্তনদাত্রী হিসেবে রেকর্ড করেছেন এলিজাবেথ৷ তাঁর এই পদক্ষেপে প্রাণরক্ষা হয়েছে অগণিত শিশুর৷
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

এলিজাবেথের বাস আমেরিকার ওরেগন প্রদেশের আলোহার অঞ্চলের বাসিন্দা৷ ২০১৫ সালের ফেব্রুয়ারি থেকে ২০১৮ সালের জুন পর্যন্ত আমেরিকার মিল্ক ব্যাঙ্কে ১৬০০ লিটার স্তনদুগ্ধ দান করেছেন৷ শুধু নিজের দেশই নয়, বিশ্বের নানা প্রান্তের শিশুদের সঞ্জীবনী সুধা দিয়েছে এলিজাবেথের স্তনদুগ্ধ৷ গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পাওয়া এলিজাবেথে সম্প্রতি একটি ভিডিও শেয়ার করেছে সমাজমাধ্যমে৷ সেই ভিডিও-র ভিউজ ছাপিয়েছে ১.৬ মিলিয়ন৷

advertisement

ভিডিওতে এলিজাবেথ জানিয়েছেন, ‘‘গত ৯ বছরের বেশি সময় ধরে আমি প্রায় ৩,৫০,০০০ আউন্স স্তনদুগ্ধ দান করেছি৷ অগণিত কত শিশুর প্রাণরক্ষা করেছি, আমি জানি না৷ সেটা অসম্ভব৷’’ তবে একটি ঘটনা তাঁর মনে দাগ কেটে গিয়েছে৷ তাঁর স্বামী পুয়ের্তো রিকোর নাগরিক৷ স্বামীর সঙ্গে তাঁর দেশে গিয়েছিলেন এলিজাবেথ, যখন ঘূর্ণিঝড় তাণ্ডব চালিয়েছে সেখানে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের মধ্যে কমতে চলেছে এনবিএসটিসি বাসের সংখ্যা! কোন কোন রুটে কমে যাবে বাস পরিষেবা জেনে নিন এক নজরে
আরও দেখুন

সেখানেই তাঁদের সঙ্গে আলাপ হয় এক অসহায় যুবকের সঙ্গে৷ সন্তানের জন্ম দিতে গিয়ে মারা যান তাঁর স্ত্রী৷ সদ্যোজাতর জন্য হন্যে হয়ে মিল্কব্যাঙ্কগুলিতে ঘুরছিলেন সেই যুবক৷ তখনই এগিয়ে আসেন এলিজাবেথ৷ স্তনদুগ্ধ দান করে সঞ্জীবনী সুধা তুলে দেন অপু্ষ্ট শিশুর মুখে৷

Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Offbeat: ৩,৫০,০০০ আউন্স স্তন্যদান! শারীরিক সমস্যাকে আশীর্বাদে রূপান্তরিত করে অপুষ্ট শিশুদের প্রাণরক্ষা তরুণীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল