TRENDING:

Traditional Puja: পাঁচদিন ধরে চলে পুজোপাঠ-আরতি, ঐতিহ্য মেনে ভক্তরা মেতে উঠলেন প্রাচীন গণেশজননীর আরাধনায়

Last Updated:

Traditional Puja:পাঁচ দিন ভোগ আরতির , পুজো পাঠের পর , বিসর্জনের দিন দেবী দুর্গার কোলে থাকা মাটির গণেশ খুলে ভক্তদের কোলে দিয়ে মঙ্গলকামনা করে থাকেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শান্তিপুর, নদিয়া , মৈনাক দেবনাথ: রীতি মেনে আনুমানিক প্রায় ১৯০ বছরের গণেশজননী পুজো। গণেশ কোলে নিয়ে পুজো দিতে এবারেও মায়েদের ভিড় ধর্মপ্রাণ নদিয়ার পুজোর শহর শান্তিপুরে। একদিকে যেমন শাক্ত অন্যদিকে বৈষ্ণবদের বিভিন্ন ধর্মীয় আচরণ অনুষ্ঠান পালিত হয়। ১২ মাসে ১৩ পার্বণ লেগেই রয়েছে। এমন বেশ কিছু পুজো আছে যা অন্যত্র খুব একটা লক্ষ করা যায় না। শান্তিপুরে সেই পুজোর মধ্যে অন্যতম গণেশজননী পুজো। শান্তিপুর কাঁসারিপাড়া সংলগ্ন এলাকায় এই পুজো চলে ছ’দিন ব্যাপী। এখানে দেবী দুর্গা মাতৃরূপে, ছোটো গণেশকে কোলে নিয়ে পূজিতা হন। তাঁর এক পাশে সন্তান বাৎসল্য সংসারী দেবাধিদেব মহাদেব, অপর পাশে সাক্ষী হিসেবে থাকেন নারদ।
advertisement

পাঁচ দিন ধরে ভোগ আরতি, পুজোপাঠের পর , বিসর্জনের দিন দেবী দুর্গার কোলে থাকা মাটির গণেশের বিগ্রহ খুলে ভক্তদের কোলে দিয়ে মঙ্গলকামনা করে থাকেন।  গনেশজননী মন্দিরের পার্শ্ববর্তী বাসিন্দা এবং পরিষদের সম্পাদক সত্যনারায়ণ ভক্ত, জানান এবারেও জেলার বিভিন্ন প্রান্ত এমনকি জেলা পেরিয়ে সুদূর মেদিনীপুর থেকেও পর্যন্ত ভক্তরা এসেছিলেন গণেশ কোলে নিতে।

advertisement

আরও পড়ুন : সুন্দর প্রাকৃতিক পরিবেশে জাগ্রত সতীপীঠ, বীরভূমে এলে দর্শন করুন এই মন্দির

View More

সেরা ভিডিও

আরও দেখুন
অন্ধকার ভেঙে ব্যাট-বলের লড়াই! শিলিগুড়িতে শুরু হচ্ছে দৃষ্টিহীন ক্রিকেটারদের টুর্নামেন্ট
আরও দেখুন

এলাকার বাসিন্দা এবং ভক্তদের মাধ্যমে এই প্রচার হওয়ার ফলেই তাদের পরিচিত আত্মীয়-স্বজন অনেক দূর থেকেই আসেন। মায়েদের আগের দিন উপোস করে , পরের দিন সকালে গঙ্গাস্নান করে নতুন বস্ত্র পরে তবেই মন্দিরের গণেশ কোলে নেওয়ার সুযোগ পান। গণেশের জন্য আনা মিষ্টান্ন এবং দক্ষিণা প্রদান করে। ৬৯ বছর আগে ঠাকুরদালানে মূর্তি নির্মাণের সময় থেকেই, মাটির তৈরি গণেশ জননী প্রতিমার কোলে নিরাপদে মাটির তৈরি গণেশ থাকার বিশেষ ব্যবস্থা করে থাকেন মৃৎশিল্পী। সেই রীতি ও ঐতিহ্য আজও প্রচলিত।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Traditional Puja: পাঁচদিন ধরে চলে পুজোপাঠ-আরতি, ঐতিহ্য মেনে ভক্তরা মেতে উঠলেন প্রাচীন গণেশজননীর আরাধনায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল