TRENDING:

Phuchka: ফুচকার সঙ্গে গান ফ্রি, গাইতে পারেন আপনিও, কোথায় বলুন তো এই দোকান? জেনে নিন ঠিকানা

Last Updated:

Phuchka: আশিস ও ধীতা-র দোকান 'ফুচকাবাজ'- এ একবার ফুচকা খেলে স্বাদ ভুলবেন না

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সোনারপুর: ফুচকা পার্লারে নিজের গলায় গান গেয়ে ফুচকা খাওয়াচ্ছেন রাজপুরের আশিস। চেনা ছকের বাইরে বেরিয়ে জীবনকে চেনা ছিল তাঁর স্বভাব ৷ এই স্বভাবের কারণেই নানা ঘাত-প্রতিঘাত সহ্য করতে হয়েছে তাঁকে ৷ সব ক্ষেত্রেই পাশে থেকেছেন তাঁর বান্ধবী। নামী কর্পোরেট সংস্থার বিজ্ঞাপন বিভাগের কর্মী ছিলেন আশিস ৷ কাজের ছেলে বলে সকলের কাছেই প্রিয় ছিল সে ৷ বরাবরই নিজের দক্ষতার উপর ভরসা ছিল তাঁর৷ নতুন কিছু করার স্বপ্নে এককথায় কর্পোরেট সংস্থার মোটা মাইনের চাকরি ছেড়ে দেন ৷ এর পর আশিস আর তাঁর বান্ধবী মিলে শুরু করেন ‘ফুচকাবাজ’।
advertisement

রাজপুর বিদ্যানিধি স্কুলের বিপরীতে আশিস ও ধীতা-র দোকান ‘ফুচকাবাজ’ । এখানে রয়েছে হরেক রকমের ফুচকা ৷ ফুচকার টানে নানা জায়গা থেকে মানুষে ভিড় জমায় এই দোকানে। শুধু ফুচকা নয়, পাওয়া যায় আরও অনেক খাবার। দোকানেই মাঝেমধ্যে গিটার হাতে বসে পড়েন আশিস ৷ অনেকেই সঙ্গ দেয় তাঁকে ৷ পাশাপাশি সাফল্যের সঙ্গে পডকাস্ট করছেন আশিস ৷ চেনা পথের বাইরে বেরিয়ে আশিস-ধীতার ‘ফুচকাবাজ’ তাঁদের সম্পর্কের মতোই মজবুত।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

সুমন সাহা

Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Phuchka: ফুচকার সঙ্গে গান ফ্রি, গাইতে পারেন আপনিও, কোথায় বলুন তো এই দোকান? জেনে নিন ঠিকানা
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল