প্রায় ২৫ বছর ধরে ফুচকা ব্যবসার সঙ্গে যুক্ত শিবদাস। নিজেই ফুচকা তৈরি করেন, নিজেই বিক্রি করেন। তাঁর কথায়, অল্প লাভে বেশি বিক্রি, এই নীতিতেই চলছে তাঁর ব্যবসা। ১০ টাকায় ১২টা ফুচকা দেন, আর শেষে খুশি করার জন্য একটা বাড়তি। তাই সেল বেশি হয়, এতে লাভ কিছুটা কম হলেও পুষিয়ে যায়। তিনি আরও জানান, যাঁরা ফুচকা কিনে বিক্রি করেন, তাঁদের পক্ষে এই অতিরিক্ত ফুচকা দেওয়া সম্ভব নয়। কারণ খরচের চাপ বেশি। কিন্তু নিজে সবকিছু সামলানোর ফলে খরচ কিছুটা কম পড়ে, তাই তিনি এই দামে বেশি ফুচকা দিতে পারছেন।
advertisement
স্বাদে ও পরিমাণে সন্তুষ্ট ক্রেতাদের কথায়, এখানে ১০ টাকায় ১৩টা ফুচকা পাওয়া যায়, যা অন্য কোথাও কল্পনাও করা যায় না। তাই দূরদূরান্ত থেকেও এখানে আসে মানুষ। ফুচকার এই জনপ্রিয় স্টল এখন আয়রা বাজারের অন্যতম আকর্ষণ। ফুচকা বিক্রি করেই হাসিমুখে সংসার চালাচ্ছেন ফুচকা কাকু শিবদাস। তাঁর এই ব্যবসায়িক পরিকল্পনাই প্রমাণ করে, সৎ ইচ্ছা ও পরিশ্রম করলে অল্প লাভেও বড় সাফল্য পাওয়া সম্ভব।