TRENDING:

Kali Puja on Phalgun Amavasya: ফাল্গুন অমাবস্যায় মহা সমারোহে পূজিতা দেবী কালী, ভক্তদের মিলনমেলায় সাজো সাজো রব খণ্ডঘোষে

Last Updated:
Kali Puja on Phalgun Amavasya:বিস্তীর্ণ মাঠের মাঝে প্রাচীন বটগাছে ঘেরা আটচালায় হয়ে আসছে রক্ষাকালীর আরাধনা। যেহেতু পুজোটি মাঠের মধ্যেই অনুষ্ঠিত হয়, তাই স্থানীয়দের কাছে এটি ‘মাঠের কালী’ নামেই সুপরিচিত। বহু প্রজন্ম ধরে একই নিয়ম ও আচার মেনে এই পুজো হয়ে আসছে, যা গ্রামবাংলার ঐতিহ্য ও বিশ্বাসের এক উজ্জ্বল নিদর্শন।
advertisement
1/5
ফাল্গুন অমাবস্যায় মহা সমারোহে পূজিতা দেবী কালী, ভক্তদের মিলনমেলায় সাজো সাজো রব খণ্ডঘোষে
পূর্ব বর্ধমান জেলার দক্ষিণ দামোদরের খণ্ডঘোষ অঞ্চলে বৃহস্পতিবার সম্পূর্ণ হল ঐতিহ্যবাহী ‘মাঠের কালী’ পুজো। প্রতি বছর ফাল্গুন মাসের অমাবস্যা তিথিতে খণ্ডঘোষ গ্রামের পূর্ব প্রান্তে এই পুজোর আয়োজন করা হয়। ভোর থেকেই ভক্তদের ভিড়ে মুখরিত হয়ে ওঠে পুজো প্রাঙ্গণ। পুজো উপলক্ষে বসে বড় মেলাও, যা এলাকার মানুষের কাছে বিশেষ আকর্ষণ।তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী
advertisement
2/5
গ্রাম ঢোকার আগেই এক বিস্তীর্ণ মাঠের মাঝে প্রাচীন বটগাছে ঘেরা আটচালায় হয়ে আসছে রক্ষাকালীর আরাধনা। যেহেতু পুজোটি মাঠের মধ্যেই অনুষ্ঠিত হয়, তাই স্থানীয়দের কাছে এটি ‘মাঠের কালী’ নামেই সুপরিচিত। বহু প্রজন্ম ধরে একই নিয়ম ও আচার মেনে এই পুজো হয়ে আসছে, যা গ্রামবাংলার ঐতিহ্য ও বিশ্বাসের এক উজ্জ্বল নিদর্শন।তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী
advertisement
3/5
লোকমুখে প্রচলিত রয়েছে নানা কাহিনি। জানা যায়, প্রায় ৩০০ থেকে ৪০০ বছর আগে খণ্ডঘোষ এলাকায় ভয়াবহ মহামারী দেখা দিয়েছিল। সেই সময় গ্রামবাসীরা ঐক্যবদ্ধ হয়ে রক্ষাকালীর পুজো শুরু করেন। এলাকার মানুষের বিশ্বাস, দেবীর কৃপায় সেই মহামারী থেকে মুক্তি মেলে এবং তারপর আর তেমন বিপর্যয় দেখা যায়নি। সেই আস্থাকেই কেন্দ্র করে আজও অটুট রয়েছে এই পুজোর ধারাবাহিকতা।তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী
advertisement
4/5
পুজোর দিন বিশেষ আচার অনুযায়ী প্রতিমার রঙ করা হয়। খণ্ডঘোষের রায়পাড়া থেকে বোসপাড়া হয়ে সবুজ শস্যক্ষেত্রের পাশ দিয়ে বিভিন্ন বাদ্যের তালে তালে শোভাযাত্রার মাধ্যমে প্রতিমাকে মাথায় করে আনা হয় পুজোস্থলে। নানা অলঙ্কারে সজ্জিত দেবীমূর্তি ও ঢাক-কাঁসরের আওয়াজে উৎসবের আবহ ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী
advertisement
5/5
সারাদিনের পুজো ও আচার-অনুষ্ঠান শেষে সন্ধ্যার আগেই মাঠের কালীতলার পুকুরে সম্পন্ন হয় প্রতিমার বিসর্জন। আবেগঘন পরিবেশে ভক্তরা প্রার্থনা জানান আগামী বছরের মঙ্গল কামনায়। ঐতিহ্য, বিশ্বাস ও লোকসংস্কৃতির মেলবন্ধনে খণ্ডঘোষের ‘মাঠের কালী’ পুজো আজও গ্রামীণ বাংলার এক জীবন্ত ইতিহাস হয়ে রয়েছে।তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Kali Puja on Phalgun Amavasya: ফাল্গুন অমাবস্যায় মহা সমারোহে পূজিতা দেবী কালী, ভক্তদের মিলনমেলায় সাজো সাজো রব খণ্ডঘোষে
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল