Basanta Utsav 2026: দোলে বোলপুরে হোটেল ভাড়া বেড়ে তিনগুণ! শান্তিনিকেতনে কম বাজেটে হোটেল, রিসোর্ট, হোমস্টে খুঁজছেন? রইল হদিশ
- Reported by:Souvik Roy
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Basanta Utsav 2026: বসন্ত উৎসব ২০২৬-এ বিশ্বভারতী ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি হয়েছে। তবে বোলপুরের বিভিন্ন এলাকায় দোল উদযাপন হবে। কম খরচে কোথায় হোটেল পাবেন, সাঁইথিয়া বিকল্প-সহ জেনে নিন
advertisement
1/5

দোল, বসন্ত উৎসব উদযাপন। বিভিন্ন আবিরের রং গায়ে মেখে এই উদযাপনের সাক্ষী থাকতে প্রতিবছর বহু মানুষ এই সময়টায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বোলপুর শান্তিনিকেতন যান ভ্রমণের জন্য। তবে গত কয়েকবছরে ছবিটা বলদেছে কিছুটা। সেই রেশ ধরেই, এবারেও দোলের দিন হচ্ছে না বসন্ত উৎসব, কয়েকদিন আগেই জানিয়ে দিয়েছেন বিশ্বভারতীর উপাচার্য প্রবীরকুমার ঘোষ। তিনি বলেন ' চোখের সামনে ভালোবাসার আবেগের বিশ্বভারতীকে তো ধ্বংস হতে দিতে পারি না'। (তথ্য ও ছবি: সৌভিক রায়)
advertisement
2/5
তিনি আরও জানান যতক্ষণ না মানুষের মানসিকতার পরিবর্তন ঘটছে, ততদিন পর্যন্ত, বিগত পাঁচ বছর ধরে যেভাবে হয়ে আসছে, সেভাবেই হবে বসন্ত উৎসব। এ প্রসঙ্গে তিনি বলেন, 'বর্তমানে যা পরিস্থিতি, তাতে চোখের সামনে বিশ্বভারতীকে তো ধ্বংস হতে দিতে পারি না।' যদিও উপাচার্য প্রবীর কুমার ঘোষ এর এই সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। প্রাক্তনী ও আশ্রমিকরা বিষয়টিকে স্বাগত জানালেও পর্যটকদের কিছুটা হলেও মন খারাপ।
advertisement
3/5
তবে বিশ্বভারতী ক্যাম্পাসে দোলের দিন বসন্ত উৎসবে বহিরাগতদের প্রবেশের অনুমতি না থাকলেও বোলপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে বসন্ত উৎসব পালন করা হবে। আর প্রত্যেক বছরের মতন এই বছরও হাজার হাজার পর্যটকদের সমাগম ঘটবে বলে মনে করা হচ্ছে। তবে বোলপুর শান্তিনিকেতনের বসন্ত উৎসব দেখতে এত মানুষের ভিড় হওয়ার কারণে সমস্ত হোটেল এবং রিসোর্ট এর ভাড়া বেড়ে যায় দ্বিগুণ থেকে তিনগুণ। বসন্ত উৎসব এর একমাস আগে থেকেই নিজের পছন্দের মতন হোটেল বুকিং করে থাকেন পর্যটকেরা।
advertisement
4/5
তবে আপনি যদি বোলপুর শান্তিনিকেতন বসন্ত উৎসবের দিন আসেন তাহলে কম বাজেটে এবং কম খরচে কোন হোটেলে থাকতে পারবেন! প্রথমে বলে রাখা ভাল বসন্ত উৎসবের সময়ে বোলপুর শান্তিনিকেতনের আশেপাশে যদি আপনি হোটেল খুঁজতে যান তাহলে কম বাজেটের মধ্যে হোটেল না পাওয়ার সম্ভাবনাই বেশি। তাই আপনাকে কম বাজেটের হোটেল নিতে গেলে বোলপুর শান্তিনিকেতন থেকে চার থেকে পাঁচ কিলোমিটার দূরে যেতে হবে। বোলপুর স্টেশন থেকে বেরিয়ে বাঁদিকে যে রাস্তা চলে গিয়েছে সে রাস্তা দিয়ে আপনি সোজা চার থেকে পাঁচ কিলোমিটার এগিয়ে গেলেই কম বাজেটের মধ্যে বিভিন্ন হোটেল পেয়ে যাবেন।
advertisement
5/5
এছাড়াও যদি আপনি কলকাতা হাওড়া অথবা শিয়ালদা স্টেশন থেকে সোজা সাঁইথিয়া স্টেশনে নামেন সেই স্টেশনের বাইরে গেলেও খুব কম বাজেটের মধ্যে হোটেল পাবেন। সাঁইথিয়াতে আপনি আপনার হোটেল বুকিং করে আবার পুনরায় ফিরে আসুন সাঁইথিয়া স্টেশন সেখান থেকে যে কোনও লোকাল ট্রেন ধরে বোলপুর শান্তিনিকেতন ঘুরে আসতে পারেন। (তথ্য ও ছবি: সৌভিক রায়)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Basanta Utsav 2026: দোলে বোলপুরে হোটেল ভাড়া বেড়ে তিনগুণ! শান্তিনিকেতনে কম বাজেটে হোটেল, রিসোর্ট, হোমস্টে খুঁজছেন? রইল হদিশ