TRENDING:

মহিলাদের ওপর যৌন নির্যাতন, ফেসবুক-ট্যুইটারে নতুন প্রতিবাদ #Metoo

Last Updated:

কলম্বো থেকে কলকাতা, নিউ ইয়র্ক থেকে নয়াদিল্লি ৷ কিংবা ব্রাজিল, বেঙ্গালুরু, বেলজিয়াম, গুজরাট ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: কলম্বো থেকে কলকাতা, নিউ ইয়র্ক থেকে নয়াদিল্লি ৷ কিংবা ব্রাজিল, বেঙ্গালুরু, বেলজিয়াম, গুজরাট ৷ ফেসবুক স্টেটাসে দৌড়চ্ছে #metoo প্রতিবাদ ৷ প্রায় প্রত্যেকে মহিলাই তাঁদের ফেসবুকে নিশ্চুপে লিখে যাচ্ছেন নিজের অভিজ্ঞতার গল্প ৷ তবে স্পষ্ট নয়, শুধু হ্যাশট্যাগে #metoo ৷ আর দেশ, বিদেশ থেকে ছড়িয়ে পড়েছে প্রতিবাদের ঝড় !
advertisement

তা এই #metoo প্রতিবাদের শুরু কোথায়? গোটা হলিউড উঠেছে কেঁপে ৷ বিখ্যাত প্রযোজক হার্ভে ওয়েনস্টাইনের একের পর নোংরা কীর্তি সামনে আসছে রোজ রোজ ৷ কীভাবে একের পর এক নারীকে প্রলোভন দেখিয়ে যৌন হেনস্থা করেছে এই প্রযোজক ৷ তবে এই প্রযোজক তো শুধুই মাত্র একটা গুটি৷ প্রতিবাদ আসলে সেই সব পুরুষ মানুষের বিরুদ্ধে যাঁরা নারীকে শুধুই মাত্র শরীর সর্বস্ব মনে করেন ৷ যাঁরা বার বার আঘাত করেন নারীর দেহে ৷ তৃপ্ত হতে চায় নোংরা লালসায় ৷ সেই সব পুরুষ মানুষের গালেই চড় মারতে সোশ্যাল নেটওয়ার্কিংয়ে #metoo ঝড় !

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
উইকেন্ডে ঘুরে আসুন, পাবেন থাকার দারুণ গেস্ট হাউজ, জাগ্রত মা ফুল্লরা সতীপীঠ মন্দির চত্বর গড়ে উঠছে নতুন রূপে
আরও দেখুন

আর এই প্রতিবাদ শুরু করেন মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা ও হলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিসা মিলানো ! তাই এই #metoo-এই এখন দেশ, বিদেশের সীমানা ছাড়িয়ে প্রত্যেক নারীর প্রতিবাদের ভঙ্গি৷ সোশ্যাল নেটওয়ার্কে নিশ্চুপ ঝড় ৷ এক বুদ্ধিদীপ্ত আঘাত !

Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
মহিলাদের ওপর যৌন নির্যাতন, ফেসবুক-ট্যুইটারে নতুন প্রতিবাদ #Metoo