TRENDING:

Malda Historical Tourism: মাটির ঢিবির আড়ালে লুকিয়ে রাজকীয় ইতিহাস! বল্লাল সেনের প্রাচীন দুর্গের ধ্বংসাবশেষ দেখতে আসুন মালদহে

Last Updated:

Malda Historical Tourism: মালদহে ইতিহাসের হাতছানি। বল্লাল সেনের প্রাসাদ আপনারই অপেক্ষায়। বল্লালবাটী ঘুরে আসুন ছোট্ট ছুটিতে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ, জিএম মোমিন: মাটির উঁচু ঢিবি, চারিদিকে গজে ওঠা জঙ্গুলে আগাছা। মালদহ শহরের পশ্চিম দিকে অবস্থিত এই স্থানটি সাধারণ কোনও জায়গা নয়। উঁচু ঢিবির মতো এই স্থানটি আসলে সেন আমলের ইতিহাসের অন্যতম সাক্ষী। স্থানীয়দের কাছে এই স্থানটি পরিচিত গড় নামে। তবে ইতিহাসবিদদের মতে, এই স্থানটি আসলে সেন আমলের রাজা বল্লাল সেনের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান। এই স্থানটির পাশেই ছিল রাজা বল্লাল সেনের গৃহ বা রাজবাড়ি। যা ‘বল্লাল বাটী’ নামেও পরিচিত। এই রাজবাড়িকে কেন্দ্র করেই গড়ে উঠেছিল ইট ও মাটির তৈরি উঁচু দুর্গ বা গড়। ইটের দেখা না মিললেও মাটির এই স্থানটি কিছুটা উঁচু অবস্থায় আজও অবশিষ্ট। স্থানীয়দের কাছে বর্তমানে এই স্থানটি পরিচিত গড় নামে। স্থানীয় এক বাসিন্দা দীনেশ মণ্ডল জানান, “প্রথম থেকে শুনে আসছি এই স্থানটিকে গড় বলে। শুনেছি এক সময় এই উঁচু স্থান দিয়ে রাজাদের যাতায়াতের রাস্তা ছিল। বহু প্রাচীন এই গড়।”
advertisement

জেলার ইতিহাস গবেষক এম আতাউল্লাহ জানান, “সেন আমলের রাজা বল্লাল সেনের আমলে তৈরি এই গড় বা দুর্গ। ইতিহাস পড়লে জানা যায় এই জায়গাতেই ছিল রাজা বল্লাল সেনের রাজবাড়ি। মাটির তৈরি এই গড় একসময় রাজাদের শত্রু আক্রমণ থেকে রক্ষার জন্য ব্যবহার হত। বর্তমানে এর উচ্চতা হ্রাস হয়েছে। ইতিহাসকে জানতে এবং ইতিহাস চর্চার জন্য এটিকে রক্ষণাবেক্ষণের প্রয়োজন।”

advertisement

আরও পড়ুন : মীরজাফরের প্রাসাদ লোকের মুখে মুখে এখন ‘নিমকহারাম দেউরি’! অলিন্দে কান পাতলে শোনা যায় ষড়যন্ত্রের ফিসফাস…ঘুরে যান ছোট্ট ছুটিতে

সেরা ভিডিও

আরও দেখুন
ব্রিটিশ আমলে পথচলা শুরু! আজ পুরুলিয়ার গর্ব এই প্রাথমিক বিদ্যালয়, কত ইতিহাসের সাক্ষী
আরও দেখুন

রাজবাড়ি না থাকলেও রাজবাড়ির রক্ষাকবচ হিসেবে গড়ে ওঠা এই গড় আজও আঁকড়ে প্রাচীন সেন আমলের ইতিহাসকে। মালদহের ইংরেজবাজারের বাগবাড়ি ৫২ বিঘা ও জাহাজ ফিল্ড এলাকার বাসিন্দাদের যাতায়াতের পথে শহরের এয়ারপোর্ট চত্বরে অবস্থিত এই স্থানটি। পর্যটনস্থল হিসেবে পরিচিতি না পেলেও প্রাচীন এই স্থানটিকে ঘিরে রয়েছে একাধিক ইতিহাস। স্মৃতিফলক ও ইতিহাস গবেষণার চর্চায় না থাকায় বর্তমানে ক্রমশ ঐতিহাসিক স্থান হিসেবে পরিচিতি হারাচ্ছে এই জায়গাটি।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Malda Historical Tourism: মাটির ঢিবির আড়ালে লুকিয়ে রাজকীয় ইতিহাস! বল্লাল সেনের প্রাচীন দুর্গের ধ্বংসাবশেষ দেখতে আসুন মালদহে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল