TRENDING:

Alipurduar Shiva Temple: মুজনাই নদীর জল এনে হয় অভিষেক, মহাশিবরাত্রি উপলক্ষে সেজে উঠছে আলিপুরদুয়ারের জটেশ্বর মন্দির

Last Updated:

Jalpaiguri Shiva Temple:আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের প্রান্তিক এলাকা জটেশ্বর। এই জটেশ্বর বাজার এলাকায় সুপ্রসিদ্ধ একটি শিবমন্দির আছে যা এই এলাকার প্রত্যেকটি লোকের কাছে আস্থার প্রতীক। স্থানীয় লোকজনের কাছে জটেশ্বর শিব মন্দির নামে পরিচিতি। প্রতি শিবরাত্রিতে ভক্তদের ভীড় উপচে পড়ে এই মন্দিরে।মুজনাই নদী থেকে ঘড়ার পর পর ঘড়া জল এনে শিবরাত্রিতে অভিষেক করা হয় শিব লিঙ্গের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ফালাকাটা, অনন্যা দে: আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের প্রান্তিক এলাকা জটেশ্বর। এই জটেশ্বর বাজার এলাকায় সুপ্রসিদ্ধ একটি শিবমন্দির আছে যা এই এলাকার প্রত্যেকটি লোকের কাছে আস্থার প্রতীক। স্থানীয় লোকজনের কাছে জটেশ্বর শিবমন্দির নামে পরিচিতি। প্রতি শিবরাত্রিতে ভক্তদের ভিড় উপচে পড়ে এই মন্দিরে।মুজনাই নদী থেকে ঘড়ার পর পর ঘড়া জল এনে শিবরাত্রিতে অভিষেক করা হয় শিবলিঙ্গের।
advertisement

আনুমানিক ১২৩৩ বঙ্গাব্দে এই মন্দিরের প্রতিষ্ঠা করা হয়েছ। এর পেছনে একটি রোমাঞ্চকর কাহিনি। এই কাহিনির শুরুতেই বলতে হয়,জটেশ্বরের দক্ষিণে অবস্থিত কাঁঠালবাড়ি গ্রাম, বর্তমানেও গ্রামটির নাম কাঁঠালবাড়ি নামেই পরিচিত। জটেশ্বরের পূর্বদিকের গ্রামটির নাম হেদায়েতনগর, এই হেদায়েতনগর গ্রামের জোতদার ছিলেন বেদেং ধ্বনি।তার সময়েই এক আশ্চর্যজনক ঘটনা ঘটে। তারপর গ্রামবাসীদের সহযোগিতায় মন্দির গড়ে ওঠে।ভক্তবৃন্দের বিশ্বাস এই মন্দিরে কিছু মানত করলে তা মেলে।

advertisement

আরও পড়ুন : প্রাচীন ইতিহাসে মিশে যায় কর্মব্যস্ততা, সাবেক রাজবাড়ির অন্দরমহলে চলে ডাকঘর

সেরা ভিডিও

আরও দেখুন
সরকারি বাড়ির জন্য আবেদন করে থাকলে এখনই জানুন এই নিয়ম, না হলে অসুবিধায় পড়তে পারেন!
আরও দেখুন

শিবরাত্রি উপলক্ষে সেজে উঠছে জটেশ্বর শিব মন্দির।এবার মেলা বসতে চলেছে জটেশ্বর গরুহাটির মাঠে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে ব‍্যবসায়ীরা এসেছেন দোকান দিতে। এ বিষয়ে জটেশ্বর শিব মন্দির কমিটির সম্পাদক দেবজিৎ পাল জানান, “আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে শিব চতুর্দশীর মেলা শুরু হতে চলেছে। শোভাযাত্রার মধ্য দিয়ে নদী থেকে জল নিয়ে এসে মহাদেবের মাথায় ঢেলে শুভ সূচনা করা হয় পুজোর । খুব নিষ্ঠার সঙ্গে শিব চতুর্দশী পালিত হয় এখানে।”

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Alipurduar Shiva Temple: মুজনাই নদীর জল এনে হয় অভিষেক, মহাশিবরাত্রি উপলক্ষে সেজে উঠছে আলিপুরদুয়ারের জটেশ্বর মন্দির
Open in App
হোম
খবর
ফটো
লোকাল