TRENDING:

Health Benefits of Hing: শরীরের হাজারো সমস্যা দূর করে এক চিমটে হিং

Last Updated:

Health Benefits of Hing:এই মশলার উপস্থিতিতে দূর হয় হাজারো শারীরিক সমস্যা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কচুরি হোক বা ডাল তরকারির ফোড়ন, বাঙালি হেঁশেলে হিং-এর কোনও জবাব নেই৷ স্বাদের পাশাপাশি গুণেও অনন্য এই মশলা৷ বলছেন পুষ্টিবিদ রুজুতা দ্বিবেকর৷ এই মশলার উপস্থিতিতে দূর হয় হাজারো শারীরিক সমস্যা৷
advertisement

বদহজম-সহ পেটের একাধিক সমস্যায় খুব কার্যকর হিং ৷ এক চিমটে হিং জলে ভিজিয়ে রোজ পান করলে গ্যাস অম্বলের সমস্যা দূর হয় ৷ অ্যান্টি ভাইরাল ও অ্যান্টি অ্যান্টিবায়োটিক গুণে ভরপুর হিং শ্লেষ্মার সমস্যাতেও উপকারী ৷ আদাগুঁড়ো, মধুর সঙ্গে হিং মিশিয়ে খেলে হাঁপানির সমস্যা কমে ৷ হাঁপানির যন্ত্রণায় হিঙের প্রলেপ মালিশ করতে পারেন বুকেও ৷ সাময়িক আরাম পাবেন ৷

advertisement

অনেক মহিলাই ঋতুস্রাবের সময় পেটের যন্ত্রণায় কষ্ট পান৷ তলেপেটে ও পিঠে ক্র্যাম্পও ধরে৷ সামান্য হিঙের সঙ্গে মিশিয়ে নিন মেথি পাইডার ও এক চিমটে নুন৷ তার পর বাটারমিল্কের সঙ্গে এই মিশ্রণ মিশিয়ে পান করুন ঋতুস্রাবের সময়৷ যন্ত্রণার উপশম হবে৷

সেরা ভিডিও

আরও দেখুন
বিরাট নজির গড়লেন এগরার এই শিক্ষক, কুর্নিশ জানালেন সকলে, জানলে গর্বে বুক ফুলবে আপনারও
আরও দেখুন

হিং মিশ্রিত জল পান করলে ক্রনিক মাথাযন্ত্রণা থেকে রেহাই পাওয়া যায় ৷ সারা দিনে অন্তত দু বার এই মিশ্রণ পান করুন৷ কীটদষ্ট ক্ষতে দিতে পরেন রসুন ও হিঙের মিশ্রণের প্রলেপ ৷ যন্ত্রণা থেকে রেহাই পাবেন ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Health Benefits of Hing: শরীরের হাজারো সমস্যা দূর করে এক চিমটে হিং
Open in App
হোম
খবর
ফটো
লোকাল