TRENDING:

রোগা হতে চাইলে অবশ্যই রোজ খান টোম্যাটো

Last Updated:

স্যালাডের প্লেটে বা স্ন্যাকস হিসেবেও খেয়ে নিতে পারেন শুধু টোম্যাটো ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: রোগা হওয়ার জন্য যে নিয়মিত স্যালাড খাওয়া প্রয়োজন সেকথা ডায়েটিশিয়ানরা বলেই থাকেন । কী কী থাকবে সেই স্যালাডে ? আর কিছু থাকুক বা না থাকুক, স্যালাডে থাকতেই হবে টোম্যাটো । কারণ, নিউট্রিশনিস্টদের কাছে টোম্যাটোই হল সুপার ভেজটেবল ।
advertisement

টোম্যাটোতে ক্যালোরির পরিমাণ খুব কম । একটা ছোট টোম্যাটোতে ক্যালোরির পরিমাণ মাত্র ১৬ । সেই সঙ্গেই টোম্যাটোতে রয়েছে প্রচুর পরিমাণ ফাইবার । সলিউবল ও ইনসলিউবল দুধরনের ফাইবারই বেশি থাকায় টোম্যাটো খুব সহজে মেদ ঝরাতে সাহায্য করে ।

আরও পড়ুন: গরমে রোগা থাকতে খান এই ৭ ফল

advertisement

আবার টোম্যাটোতে কিছু পরিমাণ ন্যাচারাল সুগার থাকলেও টোম্যাটো লো গ্লাইসেমিক ইনডেক্স ফুড । ফলে তা রক্তে শর্করার মাত্রা বাড়ায় না । রক্তে শর্করার মাত্রা না বাড়লে ইনসুলিন নির্গত হবে না । ইনসুলিন হরমোনের ক্ষরণ হলে শরীরে মেদ জমে ও ওজন বাড়ে ।

টোম্যাটো খুবই হাইড্রেটিং সব্জি । টোম্যাটোয় থাকা জল অনেকক্ষণ পেট ভরা রাখে । ফলে খিদে কম পায় ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের ৭২ ঘণ্টা আগে সীমান্তে ‘নো এন্ট্রি’! জলপাইগুড়িতে কড়া নজরদারি, যাতায়াত বন্ধে প্রশাসনের বড় সিদ্ধান্ত
আরও দেখুন

তাই রোগা হওয়ার চেষ্টা করলে অবশ্যই রোজ খান টোম্যাটো । স্যালাডের প্লেটে বা স্ন্যাকস হিসেবেও খেয়ে নিতে পারেন শুধু টোম্যাটো ।

Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
রোগা হতে চাইলে অবশ্যই রোজ খান টোম্যাটো