TRENDING:

ভাতঘুমেই বাজিমাত! দুপুরের সামান্য সময় ঘুমই বদলে দিতে পারে আপনার জীবন

Last Updated:

Health Benefits of Napping : ভাত ঘুম আদতেই খুব উপকারী ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা : দুপুরে খাওয়ার পরে একটা ছোট্টো ঘুম না দিলে চলে না , এরকম মানুষের সংখ্যা অনেক ৷  অল্প ভাত খাওয়ার পরেই যেন চোখ ঢুলে আসে ৷ অনেকেই মনে করেন ভাত ঘুম ক্ষতিকারক ৷ দুপুরে ভাত খেয়েই ঘুমালে শরীরে অনেক সমস্যার সৃষ্টি হতে পারে  বা অতিরিক্ত মেদের সৃষ্টি হয় ৷ কিন্তু ভাত ঘুম আদতেই খুব উপকারী , তা হয়তে অনেকেরই অজানা ৷
advertisement

দুপুরে খাবার খাওয়ার পরে শরীরে ইনসুলিনের মাত্রা ওঠা নামা করে ৷ রক্তের সুগার নিয়ন্ত্রণের জন্য প্যানক্রিয়াসে ইনসুলিন তৈরি হয়  যার ফলে মস্তিষ্কে মেলাটোনিনের সৃষ্টি হয় ৷ আর মেলাটোনিনের ফলেই ঘুম পায় ৷ অনেকেই মনে করেন যে দুপুরে ঘুমের ফলে ওবিসিডি হয় বা শরীরে মেদ জমে ৷ কিন্তু বিশেষজ্ঞদের মতে দুপুরের ঘুম আমাদের একাধিক রোগের থেকে বাঁচাতে পারে ৷ শরীরের বিভিন্ন সমস্যার উপশম হয় দুপুরে ঘুমালে ৷

advertisement

আরও পড়ুন : সঙ্গমে অনিচ্ছা? যৌন জীবনে জোয়ার আনবে এই সমস্ত খাবার

বিশেষজ্ঞদের মতে দুপুরে ঘুম দিলে  রক্তচাপ স্বাভাবিক থাকে ৷ শুধু তাই নয় কিছু ক্ষণ দুপুরের ঘুম স্মৃতিশক্তি বাড়ায় , এমনকী সৃজনশীলতা বাড়াতেও সাহায্য করে একটা ছোট্ট ভাত ঘুম ৷  দুপুরের ঘুমে মস্তিষ্ক বিশ্রাম পায় ৷ ফলে চিন্তা শক্তি বাড়ে ৷ যারা রাতে নিদ্রাহীনতায় ভোগেন , তাদের জন্য দুপুরের ঘুম খুবই উপকারী ৷

advertisement

আরও পড়ুন : প্রিয়জনকে আত্মহত্যা থেকে বাঁচাতে চান ? জানুন কিছু সহজ উপায়

তবে দুপুরের ঘুমাতে গেলে অবশ্যই কিছু জিনিস মাথায় রাখা প্রয়োজন ৷

১) বিকেল ৪টে থেকে সন্ধে ৭ টার মধ্যে না ঘুমানোই ভাল ৷

২) দুপুরে খাওয়ার পরে চা , কফি , সিগারেট ও চকলেট খওয়া উচিৎ নয় ৷

advertisement

৩) খাবার পরে ফোন না ঘাঁটাই ভাল

৪) ৩০ মিনিটের বেশি ঘুমানো একেবারেই উচিৎ নয় ৷

সেরা ভিডিও

আরও দেখুন
লুঙ্গি পড়ে মাথায় করে আনলেন ইট, ঘাম ঝরছে দরদর করে! এই 'দিনমজুরকে' দেখে চমকে গেল সবাই
আরও দেখুন

৫) এবং চোখের সামনে টিভি খুলে রেখে একদমই ঘুমানো উচিৎ নয় ৷

Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
ভাতঘুমেই বাজিমাত! দুপুরের সামান্য সময় ঘুমই বদলে দিতে পারে আপনার জীবন
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল