TRENDING:

Sundarban Tourism: জলে কুমির, ডাঙায় বাঘের পাশেই আধুনিক আকর্ষণ ! পর্যটকদের চমকে দিচ্ছে সুন্দরবনের এই প্রত্যন্ত গ্রাম

Last Updated:

Sundarban Tourism: রুজি রোজগারের টান বলতে কৃষিকাজ আর মৎস্য শিকার-এই নিয়ে চলে তাঁদের প্রতিনিয়ত জীবনযুদ্ধের লড়াই। তার মধ্যেও কলকাতার মতো এখানেও অত্যাধুনিক পদ্ধতিতে সাজানো হয়েছে এই পার্ক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা,গোসবা, সুমন সাহা: দক্ষিণ ২৪ পরগনা গোসাবা বিধানসভা কেন্দ্রের আমতলি গ্রামে গড়ে উঠেছে অত্যাধুনিক বিবেকানন্দ পার্ক। দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের গ্রামের মধ্যে যেখানে প্রতিনিয়ত জলে কুমির ডাঙায় বাঘ নিত্যদিনের সঙ্গী, সেই ভয় উপেক্ষা করে জঙ্গলে প্রতিনিয়ত মাছ-কাঁকড়ার জন্য মৎস্যজীবীদের যেতে হয় নদীতে বা জঙ্গলের ভিতরে।
advertisement

রুজি রোজগারের টান বলতে কৃষিকাজ আর মৎস্য শিকার-এই নিয়ে চলে তাঁদের প্রতিনিয়ত জীবনযুদ্ধের লড়াই। তার মধ্যেও কলকাতার মতো এখানেও অত্যাধুনিক পদ্ধতিতে সাজানো হয়েছে এই পার্ক। যেখানে বসে একটু সময় কাটানোর জন্য ৮ থেকে ৮০ সবাই আসে।

পার্কের মধ্যেই কচিকাঁচাদের খেলাধুলোর অত্যাধুনিক যন্ত্রপাতি তা ছাড়াও বয়স্কদের জন্য নানারকম রকমারি শোভনীয় ফুল দর্শন ও একান্ত পরিবেশ । নতুন ভাবে উদ্বোধন হয়ে গেল সুন্দরবনের আমতলি গ্রামে বিবেকানন্দ পার্ক যেখানে শহরের পার্কের সুসজ্জিত সাজ তুলে ধরেছে গ্রামের মধ্যে।

advertisement

আরও পড়ুন : মৃদু রোদ, পাখির ডাক আর সবুজে ঘেরা নিরিবিলি পরিবেশে অন্তরঙ্গ মুহূর্ত কাটাতে আসুন বসিরহাটের ঘোষবাড়িতে

সেরা ভিডিও

আরও দেখুন
কাঠের পেঁচাই গ্রামের পরিচয়, পূর্বস্থলীর নতুনগ্রামের অনন্য গল্প মুগ্ধ করে
আরও দেখুন

এ প্রসঙ্গে স্থানীয় পঞ্চায়েত প্রধান জানান, ‘‘শহরের সঙ্গে সঙ্গে গ্রামের পরিবেশ ও এতটা পাল্টানো যায়, সেটা করে দেখেছি। আগামী দিনের ভবিষ্যৎকে উজ্জ্বল করে তুলতে গ্রাম্য পরিবেশে যে শহরের তুলনায় গ্রামের কোনও কিছু বাদ থাকবে না, সেটা তুলে ধরা হয়েছে।’’

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Sundarban Tourism: জলে কুমির, ডাঙায় বাঘের পাশেই আধুনিক আকর্ষণ ! পর্যটকদের চমকে দিচ্ছে সুন্দরবনের এই প্রত্যন্ত গ্রাম
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল