বিশেষজ্ঞরা বলছেন যে যদি আমরা আমাদের অন্ত্রের স্বাস্থ্যের সঠিক যত্ন নি তাহলে গ্যাস তৈরিকারী খাবার খাওয়ার পরেও কোনও গ্যাস, ফোলাভাব বা বদহজম হবে না। এখন প্রশ্ন হল কোন খাবারগুলি গ্যাস সৃষ্টি করে ?
স্বাস্থ্য বিশেষজ্ঞের মতে এখানে একটি বিস্তৃত তালিকা রয়েছে-
১. বেগুন
২. শসা
৩. বাঁধাকপি
৪. ফুলকপি
৫. সয়াবিন
advertisement
৬. ইস্ট
৭. দুধ
৮. গোটা ডাল যেমন চানা এবং রাজমা
৯. সবুজ মটর
১০. মুলো
১১. বাদাম
হেলথলাইন অনুযায়ী বেশিরভাগ মানুষ প্রতিদিন কমপক্ষে ১৪ বার গ্যাস পাস করে। কিছু কিছু খাবার যেমন আপেল , প্রুনস এবং নাশপাতির মতো স্বাস্থ্যকর ফলগুলি শরীরে গ্যাস সৃষ্টি করতে পারে। আবার যে সমস্ত খাবার খেতে গেলে অতিরিক্ত বাতাস আমাদের শরীরে প্রবেশ করে , সেগুলো থেকেও গ্যাস তৈরি হয় যেমন যেমন হার্ড ক্যান্ডি চুষে খাওয়া বা কার্বনেটেড পানীয় খাওয়া। চুইংগাম হল এইজাতীয় খাবারের আরেকটি উদাহরণ।
সব ধরণের গ্যাস সৃষ্টি করা খাবার তো আর আমাদের রোজকার তালিকা থেকে বাদ দেওয়া সম্ভব নয় , তাই আমাদের উচিত প্রতিদিন একটু সময় বের করে ব্যায়াম এবং শরীরচর্চা করা যাতে আমাদের শরীর সক্রিয়, সুস্থ এবং ফিট থাকে। এতে সরিয়ে গ্যাস তৈরি হওয়ার প্রবণতাটা কমে যায়।
ডায়েটিশিয়ান গরিমা গোয়াল নিচে কিছু ন্যাচারাল রেমেডিজ দিয়েছেন যা শরীরকে গ্যাসের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে এবং গ্যাস তৈরির প্রক্রিয়া হ্রাস করে।
আসুন এগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক -
পেপারমিন্ট চা: এক গ্লাস জলে কয়েকটি পেপারমিন্ট পাতা সিদ্ধ করুন এবং এই মিশ্রণটি পান করুন । আটকে থাকা গ্যাস উপশমের জন্য এটি খুবই কার্যকর।
ভেষজ চা: ফুটন্ত জলে ২০ মিনিটের জন্য ১০ গ্রাম জিরা এবং মৌরি ভিজিয়ে রাখুন এবং তাৎক্ষণিক উপশমের জন্য এটি পান করুন।
মৌরির বীজ: গ্যাসের সমস্যার জন্য বহুদিন ধরে মৌরিকে প্রতিকার হিসাবে গণ্য করা হয় । আপনি যদি গ্যাসের কারণে কোনরকম অস্বস্তি বোধ করেন তবে এই মৌরি এক চা চামচ চিবিয়ে নিন।
দই: দই একধরণের প্রোবায়োটিক যা হজমের উন্নতিতে সাহায্য করে এবং পেট থেকে অতিরিক্ত গ্যাস দূর করে।
ধনে বীজ: এই বীজগুলিকে এক গ্লাস জলে সারারাত ভিজিয়ে রাখুন এবং যদি আপনার পেট ফেঁপে থাকে তাহলে খালি পেটে এটি পান করুন ।
এই সমস্ত জিনিস মেনে চললে আপনার শরীরে গ্যাস তৈরির প্রক্রিয়া হ্রাস পাবে এবং আপনার হজম শক্তি বৃদ্ধি পাবে।
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।
